সাম্প্রদায়িকতা বিশ্ব মানবতার শত্রু

প্রকাশঃ ডিসেম্বর ১৮, ২০১৫ সময়ঃ ৯:০৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:০৬ অপরাহ্ণ

Udichi_Seminarবাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী আয়োজিত সাংস্কৃতিক সম্মেলনে বক্তারা সাম্প্রদায়িকতা ও সাম্রাজ্যবাদ উভয়কেই বিশ্ব মানবতার শত্রু বলে মন্তব্য করেছেন। ধর্মীয় মৌলবাদের বিরুদ্ধে সংগ্রাম অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন তারা।

শুক্রবার শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী আয়োজিত তিন দিনব্যাপী সাংস্কৃতিক সম্মেলনের দ্বিতীয় দিনে বক্তরা এ কথা বলেন।

তারা বলেন, বিশ্বের প্রায় সর্বত্রই সাম্প্রদায়িকতার বীভৎস রূপ পরিলক্ষিত হচ্ছে। সাম্প্রদায়িক ও মৌলবাদকে সমূলে উৎখাত করার জন্য সাম্প্ররদায়িকতা বিরোধী প্রগতিশীল শক্তির ঐক্য খুব জরুরি।

‘দক্ষিণ এশিয়ায় সাম্প্রদায়িকতা ও সাম্রাজ্যবাদ বিরোধী সাংস্কৃতিক সংগ্রাম’ বিষয়ক সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন উদীচীর কেন্দ্রীয় সহ-সভাপতি অধ্যাপক বদিউর রহমান।

উদীচীর কেন্দ্রীয় সভাপতি কামাল লোহানীর সভাপতিত্বে সেমিনারে শিক্ষাবিদ অধ্যাপক ড. শফিউদ্দিন আহমেদ, সিপিবি’র প্রেসিডিয়াম সদস্য হায়দার আকবর খান রনো, প্রগতি লেখক সংঘের কার্যকরী সভাপতি কবি গোলাম কিবরিয়া পিনু, উদীচীর কেন্দ্রীয় সহ-সভাপতি ডা. চন্দন দাস, উদীচীর কেন্দ্রীয় সংসদের সদস্য ডা. রফিকুল হাসান জিন্নাহ প্রমুখ বক্তব্য রাখেন। সেমিনারটি সঞ্চালনা করেন উদীচীর সাধারণ সম্পাদক প্রবীর সরদার।

 

প্রতিক্ষণ/এডি/জেডএমলি

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G