ছাড়া পাচ্ছে ভারতের কিশোর ধর্ষক

প্রকাশঃ ডিসেম্বর ২০, ২০১৫ সময়ঃ ১২:৪৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:৪৫ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

india_rapeভারতের দিল্লিতে নির্ভয়া(ছদ্মনাম) ধর্ষণ ও হত্যাকাণ্ডের অভিযুক্ত এক কিশোর কারাগার থেকে মুক্তি পাচ্ছে।

রোববার স্থানীয় সময় বিকেল ৫ টার দিকে তাকে মুক্তি দেয়া হতে পারে বলে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে।

ওই কিশোরের মুক্তির আগে নির্ভয়ার বাবা-মা বলছেন, আমরা হেরে গেছি, জিতে গেছে অপরাধ।কারণ তারা ওই কিশোরের মুক্তি ঠেকাতে হাইকোর্টে একটি রিট করেও ব্যর্থ হয়েছেন।

আইনের কর্মকর্তারা বলছেন,বর্তমানে প্রায় একুশ বছরের ওই তরুণ ওই তরুণকে ছেড়ে দেয়া হলেও তাকে সার্বক্ষণিক নজরদারীতে রাখা হবে। সে সবার মতো স্বাভাবিক জীবনযাপন করতে পারবে না।তবে তাকে নতুন করে আইনের আওতায় আনার আর কোনো সুযোগ নেই।

ভারতের আইন অনুযায়ী, অপরাধ ঘটানোর সময়ে কারো বয়স ১৮ বছরের কম হলে তাকে তিন বছরের বেশি কারাদণ্ড দেয়ার বিধান নেই। এদের বিচার হবে কিশোর আইনে এবং তাকে আটকে রাখাও হবে কিশোর সংশোধনাগারে। নির্ভয়া গণধর্ষণ ও হত্যাকাণ্ডের সময় ওই কিশোরের বয়স ছিল ১৮ বছরের কয়েক মাস কম।

তবে, নির্ভয়ার ওই ঘটনার পর ভারতের এখন এই আইনটি সংস্কারের উদ্যোগ নেয়া হয়েছে, যাতে এই ছেলেটির মতো ঘৃণ্য অপরাধে যুক্ত কেউ এই আইনের সুযোগকে কাজে লাগিয়ে দ্রুত বেরিয়ে আসতে না পারে।

উল্লেখ্য, ২০১২ সালে দিল্লিতে চলন্ত বাসে নির্ভয়াকে গণ-ধর্ষণের পর বাস থেকে ছুড়ে ফেলা হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় সিঙ্গাপুরের একটি হাসপাতালে ভর্তি করা হলে সেখানেই মারা যান নির্ভয়া। গত সপ্তাহে দিল্লির প্যারা মেডিক্যালের এই শিক্ষার্থীর আসল নাম প্রকাশ করেছেন তার মা। তিনি বলেন, আমার মেয়ের নাম নির্ভয়া নয়, জ্যোতি সিং। সে সময় তিনি বলেন, নাম প্রকাশ করাতে লজ্জিত হওয়া উচিত ধর্ষকদের।

 

প্রতিক্ষণ/এডি/জেডএমলি

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G