৭ ডাকাত নিহত, ৭শ গ্রামবাসী আসামি

প্রকাশঃ জানুয়ারি ২৬, ২০১৫ সময়ঃ ৭:৫৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:৫৮ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

dakatনরসিংদীতে গণপিটুণীতে সাত ডাকাত নিহতের ঘটনায় অজ্ঞাত ৭শ গ্রামবাসীকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছে পুলিশ।

সোমবার পুলিশ বাদী হয়ে নরসিংদী সদর মডেল থানায় এ মামলা দায়ের করা হয়।

অপরদিকে আহত ডাকাত আব্দুল রহিমের নাম উল্লেখসহ ১৪ জনকে আসামি করে অপর একটি ডাকাতির মামলা দায়ের করেছে পুলিশ।

নিহত ৭ ডাকাতকে মরদেহ উদ্ধার করার পর নরসিংদী সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্ত সম্পন্ন করা হয়েছে।

উল্লেখ্য, সোমবার রাত ৩টার দিকে নরসিংদীর সদর উপজেলার পাঁচদোনা ইউনিয়নের বাটপাড়া এলাকার ট্রাকশাল গ্রামের এরশাদ মুন্সীর বাড়িতে ডাকাতরা হানা দেয়।

এ সময় বাড়ির লোকজন ডাক-চিৎকার শুরু করলে আশপাশের মানুষ চারদিক থেকে বের হন। ডাকাতরা অবস্থা বেগতিক দেখে পালানোর চেষ্টা করলে উত্তেজিত জনতার পিটুনিতে ৭ জন নিহত হয়।

প্রতিক্ষণ /এডি/ মেজবা

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G