সাংবাদিক সজীবের মরদেহ উদ্ধার

প্রকাশঃ ডিসেম্বর ২৩, ২০১৫ সময়ঃ ৪:২২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:৩৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

Sajibমুন্সিগঞ্জের মুক্তারপুরের ধলেশ্বরী নদী থেকে সাংবাদিক আওরঙ্গজেব সজীবের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার দুপুরে তার মৃতদেহ উদ্ধার করা হয়।

দুপুরে সজীবের মৃতদেহ ধলেশ্বরী নদীতে ভাসতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে।

উল্লেখ্য, গত রবিবার সকালে ঢাকা মেডিকেলে যাওয়ার কথা বলে মোটরসাইকেল নিয়ে পুরান ঢাকার চকবাজারের বাসা থেকে বের হন সজীব। এরপর থেকেই নিখোঁজ ছিলেন তিনি। পরে দুপুরের দিকে চাঁদপুরে এমভি তাকওয়া নামের একটি লঞ্চে তার দুটি মোবাইল ফোন ও পরিচয়পত্র পাওয়া যায়। মুন্সীগঞ্জের মুক্তারপুরের কাছে তিনি লঞ্চ থেকে নদীতে ঝাঁপ দিয়েছেন বলে জানান লঞ্চের এক কর্মচারী। এ ঘটনায় গত মঙ্গলবার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তার পরিবার।

আওরঙ্গজেব সজীব বাংলাভিশন, সময়, যমুনা ও ইন্ডিপেনডেন্ট টেলিভিশন এবং দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) প্রতিনিধি ছিলেন।

প্রতিক্ষণ/এডি/এফটি

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G