জমতে শুরু করেছে রিহ্যাব মেলা

প্রকাশঃ ডিসেম্বর ২৪, ২০১৫ সময়ঃ ২:৪৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:৩৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

রিহ্যাবরাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চলছে ৫ দিন ব্যাপি রিহ্যাব আবাসন মেলা। উদ্বোধনের দ্বিতীয় দিনেই দর্শণার্থীদের আগমনে মেলা জমে উঠতে শুরু করেছে ।

বৃহস্পতিবার সকাল থেকেই দর্শণার্থীরা মেলায় আসতে শুরু করেছে।

প্রতিবছর  রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশেন অব বাংলাদেশ (রিহ্যাব) এই মেলার আয়োজন করে থাকে। তারই ধারাবাহিকতায় এবারও ২৩ ডিসেম্বর সকালে ‘রিহ্যাব ফেয়ার-২০১৫’ এর উদ্বোধন করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।

মেলায় বিভিন্ন আবাসন কোম্পানির ফ্ল্যাট বিক্রির পাশাপাশি রয়েছে এ শিল্পের প্রয়োজনীয় সরঞ্জামাদির স্টল।

মেলায় রয়েছে বিভিন্ন আবাসন প্রতিষ্ঠানের বিশেষ অফার। অনেকেই দিচ্ছেন বুকিং মানিতে বিশেষ ছাড়।এছাড়া মেলা উপলক্ষ্যে প্রায় প্রতিটি ফ্ল্যাটে রয়েছে বিশেষ ছাড়ের ব্যবস্থা।

রিহ্যাব মেলা আগামী ২৭ ডিসেম্বর রাত পর্যন্ত চলবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত দর্শণার্থীদের প্রবেশের সুযোগ রয়েছে।

মেলায় আমিন মোহাম্মদ ফাউন্ডেশন লিমিটেড, আমিন মোহাম্মদ ল্যান্ডস ডেভলপমেন্ট লিমিটেড, এ্যাসুরেন্স ডেভলপমেন্ট লিমিটেড, কম্প্রিহেন্সিভ হোল্ডিং লিমিটেড, কনকর্ড রিয়েল এস্টেট অ্যান্ড ডেভলপমেন্ট লি., ডম ইনো বিল্ডার্স লি., ইস্টার্ণ হাউজিং লি., জেনেটিক লি., মোহাম্মদী গ্রুপ, এনা রিয়েল এস্টেট প্রপার্টিস লিমিটেডসহ প্রায় শতাধিক কোম্পানি অংশ নিয়েছে।

 

 

প্রতিক্ষণ/এডি/জেডএমলি

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G