রোগী যৌন হয়রানির আসামি গ্রেফতার

প্রকাশঃ ডিসেম্বর ২৫, ২০১৫ সময়ঃ ১:৪৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:৪৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

Arrest-রাজধানীর ইউনাইটেড হাসপাতালে রোগীকে যৌন হয়রানির ঘটনায় অভিযুক্ত আসামি স্টাফ নার্স মো. সাইফুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে বলে জানা যায়।

বৃহস্পতিবার মধ্য রাতে বিমানবন্দর রেল স্টেশন সংলগ্ন এলাকা থেকে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব-১) একটি দল তাঁকে গ্রেপ্তার করে।

র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মোহাম্মদ মুফতি মাহমুদ খান, সাইফুলকে গ্রেপ্তারের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, সাইফুলের বিরুদ্ধে গত ২ ডিসেম্বর গুলশানের ঐ হাসপাতালে ভর্তি একজন নারী রোগীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে।

অভিযোগে বলা হয়, ইউনাইটেড হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন এক নারীকে যৌন নির্যাতন করেন সাইফুল।

এ ঘটনায় হাইকোর্ট নির্দেশ দেওয়ার পর সাইফুলের বিরুদ্ধে গুলশান থানায় মামলা হয়। হাইকোর্ট স্বপ্রণোদিত হয়ে অভিযুক্ত সাইফুলকে গ্রেপ্তার করে ৭ ডিসেম্বর আদালতে হাজির করার নির্দেশ দেন। মামলাটি তদন্ত করছেন গুলশান থানার উপপরিদর্শক (এসআই) মহিদুল ইসলাম।

 

প্রতিক্ষণ/এডি/জেডএমলি

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G