ভিলেন চরিত্রে বাপ্পারাজ

প্রকাশঃ ডিসেম্বর ২৭, ২০১৫ সময়ঃ ৩:৪০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:৫০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

downloadসহজ-সরল একজন মানুষ, ভালবাসার মানুষ অন্যের হয়ে যাওয়ার কষ্টে কাতর,অন্যের ভালো করতে গিয়ে নিজের সব কিছু বিসর্জন দেয়া এমন চরিত্রে আমরা তাকে বহুবার দেখেছি। কিন্তু সে কিনা ভিলেন (খলনায়ক) চরিত্রে? সকলের এমন ভাবনাকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে, এই প্রথমবার ‘মিসড কল’ চলচ্চিত্রে  খলনায়কের ভুমিকায় অভিনয় করছেন বাপ্পারাজকে  ।

ফ্রেঞ্চকাট দাঁড়ি, চোখে কালো রোদ চশমা, শার্টের কলার উঠানো এমন সাজেই সেজেছেন তিনি এই চলচ্চিত্রে।

এই চরিত্র প্রসঙ্গে বাপ্পারাজ বলেন, ‘আজকাল কাজ করতে তেমন উৎসাহ পাই না। তবে এ ছবির গল্প শুনে আমার দারুণ লেগেছে। তাই কাজটি করতেে উৎসাহ নিয়েই রাজি হয়েছি। ছবিটিতে আমাকে ভিন্নরূপে দেখতে পাবেন দর্শক।’

বাপ্পারাজ ১৯৮৬ সালে তার বাবা নায়ক রাজ রাজ্জাকের হাত ধরে ‘চাঁপাডাঙার বউ’ ছবির মাধ্যমে ঢালিউডে পা রাখেন । এরপর অনেক ছবিতে নায়ক হয়েই অভিনয় করেছেন। তবে কয়েক বছর ধরে তিনি অভিনয়ে অনিয়মিত।

সাফিউদ্দিন সাফির পরিচালনায় ‘মিসড কল’ ছবিতে তার চরিত্রটি এন্টি হিরোর। ছবিটির কাজ অনেকখানি এগিয়েছে। ছবিটিতে নায়কের ভূমিকায় আছেন বাপ্পি। এতে তার বিপরীতে অভিনয় করছেন নবাগতা মুগ্ধতা।

 

প্রতিক্ষণ/এডি/জেডএমলি

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G