চুয়াডাঙ্গায় দু’গ্রুপের সংঘর্ষে আহত ১৪

প্রকাশঃ জানুয়ারি ১, ২০১৬ সময়ঃ ৬:৫৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:১১ অপরাহ্ণ

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গা পৌর এলাকার এতিমখানা পাড়ায় দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে  সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ১৪ জন আহত হয়েছে বলে জানা যায়।

চুয়া

শুক্রবার বিকাল ৪টার দিকে এ সংঘর্ষ বাধে। এ ঘটনায় উভয় পক্ষের ৪ জন নারীসহ ১৪ জন আহত হয়েছে। এদের মধ্যে এক জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের সবাইকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

আহতরা হলেন, আসান (৪০), কোমেলা বেগম (৩৫), টুটুল (৩৮), খোমেনি (৩৪), নেদা (৩১), আশা (৩৭), ফজলু (৪৫), রাজা (২৪), রাজু (২০), রোজি খাতুন (৪০), মাজেদা খাতুন (৪০) সুরুজ (২৫, আলতাব হোসেন (৫৫) ও সানুরা বেগম (৩৯)।

a4275063-8959-477a-a82a-4dccdd9f80ee

স্থানীয় সূত্র জানায়, নির্বাচনে জয়-পরাজয়ের কারণ নিয়ে নির্বাচনী এলাকার এতিমখানা রোড পাড়াতে দুই প্রার্থীর সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। শুরু হয় দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়া। সংঘর্ষে উভয় পক্ষের বেশ কয়েকটি বাড়িও ভাংচুর করা হয়।

f405b960-

খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ সময় পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি শান্ত করেন। পরে স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে বলেও জানা যায়।

b3e5-c736dd8feb

চুয়াডাঙ্গা সদর হাসপাতালে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডাঃ হাসনাত পারভেজ শুভ জানান, আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

463bfb1269b

উল্লেখ্য,চুয়াডাঙ্গা পৌরসভা নির্বাচনে ৭ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রতিদ্বন্ডীতা করেন আব্দুল রাজ্জাক তরু ও আবুল হোসেন নামে দুই প্রার্থী। নির্বাচনে বিএনপি সমর্থক আবুল হোসেন জয়লাভ করেন।

 

 

প্রতিক্ষণ/এডি/জেডএমলি

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G