মেডিকেল শিক্ষার্থীদের সড়ক অবরোধ

প্রকাশঃ জানুয়ারি ২, ২০১৬ সময়ঃ ২:৫২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৩১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

SSMCশহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষার্থীরা হাসপাতালের সামনের সড়ক অবরোধ করেছে বলে জানা যায়।

শনিবার দুপুরে শিক্ষার্থীরা হাসপাতালের সামনের রাস্তায় নেমে এসে অবস্থান নিলে যান চলাচল বন্ধ হয়ে যায়। অপহৃত শিক্ষানবিশ চিকিৎসকের উদ্ধারের দাবিতে তারা এ অবরোধ করেছে বলে জানা যায়।

শেরে বাংলা থানার ওসি (তদন্ত) এ কে আজাদ এ খবর নিশ্চিত করে বলেন, শিক্ষার্থীদের বুঝিয়ে সড়ক থেকে তুলে দেওয়া চেষ্টা করা হচ্ছে।

উল্লেখ্য,গত বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) বিকেলে হাসপাতালের সামনে থেকে একটি মাইক্রোবাসে করে কে বা কারা শিক্ষানবিশ চিকিৎসক শামীম খান তপুকে তুলে নিয়ে যায় বলেও জানান ওসি।

 

প্রতিক্ষণ/এডি/জেডএমলি

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G