লাইফ সাপোর্টে চলচ্চিত্র নির্মাতা খোকন

প্রকাশঃ জানুয়ারি ৪, ২০১৬ সময়ঃ ২:২২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:২২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

downloadবাংলাদেশ চলচ্চিত্রের খ্যাতি সম্পন্ন  নির্মাতা শহীদুল ইসলাম খোকনকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে।

সোমবার সকাল ১০টায়  গুরুতর অসুস্থ হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয় বলে জানা গেছে।

খোকনের পারিবারিক সূত্রে জানা যায়, তারা প্রাথমিকভাবে লাইফ সাপোর্টে নিতে অস্বীকৃতি জানান। কিন্তু পরে তার শারীরিক অবস্থা বিবেচনা করে এতে বাধ্য হয়েছেন।

গত বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) দুপুরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর উত্তরার বাংলাদেশ মেডিকেলে নেওয়া হয়। সেখানে আইসিইউতে রাখা হয় খোকনকে। জনপ্রিয় এই চলচ্চিত্র নির্মাতা দীর্ঘদিন ধরে মুখগহ্বরে মটর নিউরো ডিজিসে (এএলএস) আক্রান্ত হয়ে দিন দিন শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েন।

খোকনের অসুস্থতায় এগিয়ে আসেন সরকারও। ২০১৪ সালের ১০ সেপ্টেম্বর খোকনকে উন্নত চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে নেওয়া হয়। সেখানকার বেলভিউ হাসপাতালের চিকিৎসকরা এ রোগের কোনো চিকিৎসা নেই বলে তাকে দেশে ফেরত পাঠিয়ে দিয়েছেন।

অক্টোবরের শেষ দিকে দেশে ফেরার পর রাজধানীর স্কয়ার হাসপাতালে ডা. আরেফিনের তত্ত্বাবধানে শহীদুল ইসলাম খোকনের পেটে অস্ত্রপচারের মাধ্যমে টিউব স্থাপন করা হয়।

 

 

প্রতিক্ষণ/এডি/জেডএমলি

আরো সংবাদঃ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G