জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দিবস আজ

প্রকাশঃ জানুয়ারি ১২, ২০১৬ সময়ঃ ৬:২২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:২২ অপরাহ্ণ

জাবি প্রতিনিধি

jgjgজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। ১৯৭১ সালের ১২ জানুয়ারি পূর্ব পাকিস্তানের গভর্নর রিয়ার এডমিরার এসএম আহসান আনুষ্ঠানিকভাবে এ বিশ্ববিদ্যালয় উদ্বোধন করেন। তাই এই দিনটিকে কর্তৃপক্ষ ‘বিশ্ববিদ্যালয় দিবস’ হিসেবে পালন করে আসছেন।

দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চার দিনব্যাপী নানান কর্মসূচির আয়োজন করেছেন। আজ মঙ্গলবার সকাল ১০টায় বিজনেস স্টাডিজ অনুষদ চত্বরে জাতীয় পতাকা এবং বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয় দিবসের কর্মসূচির উদ্বোধন করা হয়। প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম জাতীয় পতাকা এবং প্রো-উপাচার্য অধ্যাপক ড. আবুল হোসেন বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন এবং উপাচার্য বেলুন উড়িয়ে বিশ্ববিদ্যালয় দিবসের কর্মসূচির উদ্বোধন করেন।

উদ্বোধনী ভাষণে উপাচার্য জাবির বর্তমান ও প্রাক্তন ছাত্র-ছাত্রী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের অভিনন্দন ও শুভেচ্ছা জানান। এ সময় তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের বর্তমান কর্তৃপক্ষ সংকীর্ণতা ও সীমাবদ্ধতা অতিক্রম করে জাবিকে বিশ্বে মর্যাদাপূর্ণ বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে। বিশ্ববিদ্যালয় এখন ৪৫ বছরে পর্দাপন করেছে।

তিনি আরো বলেন, জ্ঞান-বুদ্ধিকে শানিত করে ব্যক্তি স্বার্থের উর্ধ্বে উঠে বিশ্ববিদ্যালয়ের স্বার্থকে গুরুত্ব দিতে হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আবুল খায়ের। উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনা করেন রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক। অনুষ্ঠানে প্রাক্তন ও বর্তমান ছাত্র-ছাত্রী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারি উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয় দিবসের কর্মসূচির অংশ হিসেবে ১৩ জানুয়ারি বেলা তিনটায় সেলিম আল দীন মুক্তমঞ্চে পুতুল নাচ এবং বিকেল পাঁচটায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। ১৪ জানুয়ারি বেলা তিনটায় পিঠা মেলা এবং বিকেল পাঁচটায় নাটক মঞ্চায়ন করা হবে। ১৫ জানুয়ারি এ্যালামনাই ডে মিলন মেলা অনুষ্ঠিত হবে। দিনব্যাপী এ মিলন মেলায় সকাল নয়টায় বিজনেস স্টাডিজ অনুষদ চত্বর থেকে আনন্দ শোভাযাত্রা বের হবে। এরপর সেলিম আল দীন মুক্তমঞ্চে স্মৃতিচারণ, প্রথম ব্যাচে ভর্তিকৃত শিক্ষার্থীদের সংবর্ধনা, ফানুস উড়ানো, সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনা এবং র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, ১৯৭০ সালের ২০ আগস্ট তৎকালীন সরকার এক অডিন্যান্সের মাধ্যমে রাজধানী ঢাকার পূর্ব নাম জাহাঙ্গীরনগরের সঙ্গে মিলিয়ে জাহাঙ্গীরনগর মুসলিম বিশ্ববিদ্যালয় নামকরণ করেন। পরবর্তিতে ১৯৭১ সালের ১২ জানুয়ারি পূর্ব পাকিস্তানের গভর্নর রিয়ার এডমিরাল এসএম আহসান বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। তাই ৪ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের কাস শুরু হলেও ১২ জানুয়ারিকেই বিশ্ববিদ্যালয়ের দিবস হিসেবে পালন করা হয়।

প্রতিক্ষণ/এডি/এফটি

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G