আবারো সেশনজটের মুখে বেরোবি’র শিক্ষার্থীরা

প্রকাশঃ জানুয়ারি ১৩, ২০১৬ সময়ঃ ৪:১২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:১২ অপরাহ্ণ

বেরোবি প্রতিনিধি

32304শিক্ষকদের লাগাতার কর্ম বিরতিতে ক্লাস-পরীক্ষা বন্ধ হওয়ায় আবারো চরম সেশনজটের মুখে পড়ছে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যলয়ের শিক্ষার্থীরা। এতে তাদের মধ্যে চরম হতাশা ও ক্ষোভ লক্ষ্য করা গেছে।

রসায়ন বিভাগের ৩য় ব্যাচের শিক্ষার্থী নুর ইসলাম সংগ্রাম ক্ষোভ প্রকাশ করে বলেন, শিক্ষকরা আন্দোলন করছেন নিজেদের স্বার্থে। আমি তাদের সম্মানের কথা বিবেচনা করছি কিন্তু আমরা চাই আমাদের ক্লাস-পরীক্ষা চালানোর পাশাপাশি তারা আন্দোলন করুক।

সংগ্রাম আরও বলেন, যত তাড়াতাড়ি সম্ভব তারা সরকারের সাথে আলোচনা করে একটি সমাধানে পৌঁছোবেন বলে আশা করছি।

লোক প্রশাসন বিভাগের আরেক শিক্ষার্থী ফারহানা আক্তার আভিযোগ করে বলেন, আমরা এ ধরনের আন্দোলন চাই না। আমরা চাই আমাদের ক্লাস -পরীক্ষা নিয়মিত হক। ইতমধ্যে আমরা ১০ মাস শেসনজটের মধ্যে আছি। আমরা আর শেসনজট নামক কালো আধ্যায়ের সামনে পড়তে চাই না।

শিক্ষার্থীদের এসব অভিযোগের ব্যাপারে জানতে চাইলে বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড.আবু ছালেহ মোহাম্মদ ওয়াদুদুর রহমান বলেন,আমরা কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে এ লাগাতার কর্মবিরতি পালন করছি।

তিনি এর জন্য সরকারকে দায়ী করে বলেন,আমরা সরকারকে দীর্ঘ ৮ মাস সময় দিয়েছি। কিন্তু তারপরও তারা কোনো সমাধাণে আসতে পারেননি।

তিনি আরোও বলেন, দেশের পাবলিক বিশ্ববিদ্যালয় গুলোর ভাবমূর্তি নষ্ট করাসহ দেশের মেধাবী শিক্ষার্থী ও শিক্ষকরা যাতে করে এখানে আসতে না পারে সেই জন্য সরকার একটি গভীর চক্রান্ত হাতে নিয়েছে।মূলত এই জন্য আমরা এ কর্মসূচী পালন করছি।আর এই আন্দোলন শুধু আমাদের ব্যক্তিস্বার্থে না পুরো জাতির স্বার্থে।

উল্লেখ্য যে, গত আট মাস ধরে অষ্টম জাতীয় বেতন কাঠামো সংশোধন ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য আলাদা পে-স্কেলের দাবীতে তারা এ আন্দোলন করে আসছিল।

 

প্রতিক্ষণ/এডি/জেডএমলি

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G