আবারো ভেঙ্গে পড়লো বেইলী ব্রীজ!

প্রকাশঃ জানুয়ারি ১৩, ২০১৬ সময়ঃ ৫:২২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:২২ অপরাহ্ণ

টাঙ্গাইল প্রতিনিধি

f3c6টাঙ্গাইল সদর উপজেলার বেড়াডোমা এলাকার লৌহজং নদীর উপর নির্মিত বেইলী ব্রীজটি আবার ভেঙ্গে পড়েছে।

বুধবার ভোর সাড়ে ৪ টার দিকে একটি মালভর্তী ট্রাকসহ ব্রীজটি  ভেঙ্গে পরে।

স্থানীয় সূত্রে জানা যায়, ট্রাকটি নদীতে পড়ে গেলেও কোন হতাহতের ঘটনা ঘটেনি। তবে এ ঘটনায় পশ্চিম অঞ্চলের সাথে শহরের সরাসরি যোগাযোগ বিছিন্ন হয়ে পড়েছে।

এতে চরম দূর্ভোগে পরেছে চরাঞ্চলের লক্ষাধিক মানুষ। ব্রীজটি মেরামতের দাবী জানিয়েছেন পশ্চিম অঞ্চলের লোকজন ও স্থানীয় এলাকাবাসী।

উলেখ্য- গত ২বছর পূর্বে ঠিক এমনই মালবাহী একটি ট্রাক ব্রীজ অতিক্রম করার সময় ব্রীজটি ভেঙ্গে গেলে দীর্ঘ ১বছর সাধারণ মানুষকে চরম দূর্ভোগ পোহাতে হয়েছিলো। এরপর টাঙ্গাইল পৌরসভা কর্তৃক ১বছর পূর্বে ব্রীজটি মেরামত করা হয়েছিল। বছর ঘুরতে না ঘুরতে আবার সেই চড়ম দূর্ভোগ নেমে এলো বেড়াডোমা এলাকাবাসীর সামনে।

 

প্রতিক্ষণ/এডি/জেডএমলি

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G