জাবিতে সেলিম আল-দীন স্মরণ উৎসব

প্রকাশঃ জানুয়ারি ১৪, ২০১৬ সময়ঃ ৪:১৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:২৪ অপরাহ্ণ

ghyghনাট্যচার্য সেলিম আল দীনের অষ্টম প্রয়াণ দিবস বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালন করছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি)।

বৃহস্পতিবার পুরাতন কলাভবন থেকে তাঁর সমাধি পর্যন্ত একটি স্মরণ শোভাযাত্রা বের করা হয়। এটি উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. ফারজানা ইসলাম।

‘তোমার সম্মুখে অনন্ত মুক্তির অনিমেষ ছায়াপথ’এই স্লোগানকে সামনে রেখে দিবসটি পালিত হচ্ছে।

এছাড়াও সন্ধ্যা সাড়ে ৬ টায় সেলিম আল দীন মুক্ত মঞ্চে নাটক ও নাট্যতত্ত¡বিভাগের পরিবেশনায় মঞ্চায়িত হবে তারাশঙ্করের নাটক ‘কবি’। এতে আহবায়ক হিসেবে থাকছেন ড. ইসরাফিল আহমেদ ।

এদিকে তার স্মরণে শিল্পকলা একাডেমীতে আয়োজন করা হয়েছে ৪দিন ব্যাপী ‘সেলিম আলদীন স্মরণ উৎসব-২০১৬’।

সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর এ উৎসবের উদ্বোধন করেন। এতে গ্রাম থিয়েটার, ঢাকা থিয়েটার, বুনন থিয়েটার, জালালপুর থিয়েটার সহ বিভিন্ন নাট্যদলের ৭টি নাটক প্রদর্শিত হবে।

উল্লেখ্য, নাট্যচার্য সেলিম আল দীন জাবির নাটক ও নাট্যতত্ত¡ বিভাগের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। তিনি ১৯৪৯ সালের ১৮ আগস্ট ফেনী জেলায় জন্মগ্রহন করেন এবং ২০০৮ সালের এই দিনে মৃত্যুবরণ করেন।

জাবিতে প্রতিবছর সেলিম আলদীন স্মরনে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়ে থাকে।

 

 

প্রতিক্ষণ/এডি/ এল জেড

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G