বিশ্ববিদ্যালয় দিবস ও এ্যালামনাই ডে অনুষ্ঠিত

প্রকাশঃ জানুয়ারি ১৫, ২০১৬ সময়ঃ ৫:৫৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:৫৯ অপরাহ্ণ

জাবি প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবিতে) বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে বিশ্ববিদ্যালয় দিবস ও এ্যালামনাই ডে।

জাবি

শুক্রবার (১৫ জানুয়ারি) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এ উপলক্ষে এতে বিশ্ববিদ্যালয়টির প্রথম ব্যাচ থেকে বর্তমান সময়ের বিভিন্ন ব্যাচের (১-৪৪তম ব্যাচ) শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

সকাল সাড়ে ১০টায় বিজনেজ স্টাডিজ অনুষদের সামনে এ্যালামনাই ডে’র উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম।

উদ্বোধন শেষে বিজনেজ স্টাডিজ অনুষদ থেকে একটি শোভাযাত্রা শুরু হয়ে সেলিম আল দীন মুক্তমঞ্চে এসে শেষ হয়। এতে বিভিন্ন অনুষদের ডীন, হল প্রাধ্যক্ষ, প্রাক্তন শিক্ষার্থীরা, বিভিন্ন বিভাগ, কর্মকর্তা-কর্মচারী, সাংস্কৃতিক সংগঠনসহ জাহঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ,স্কুল ও কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

এরপর সেলিম আল দীন মুক্তমঞ্চে প্রথম ব্যাচে ভর্তিকৃত শিক্ষার্থীদের সংর্বধ্বনা ও স্মৃতিচারণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দিনব্যাপী আয়োজনের মধ্যে ছিলো ফানুস উড়ানো, সাংস্কৃতিক অনুষ্ঠান ও র‌্যাফেল ড্রসহ নানান কর্মসূচি।

fcbacd39-8d4

এসময় এ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ও সাবেক উপাচার্য অধ্যাপক শরীফ এনামুল কবির, প্রো-উপাচার্য অধ্যাপক মো. আবুল হোসেন, রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ১৯৭১ সালের ১২ জানুয়ারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। এ বছর ১২ জানুয়ারি বিশ্ববিদ্যালয় দিবসের ৪ দিনব্যাপী কর্মসূচীর শুভ উদ্বোধন করেন ভিসি অধ্যাপক ড. ফারজানা ইসলাম।

 

 

প্রতিক্ষণ/এডি/ এল জেড

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G