পশ্চিম আফ্রিকায় ইবোলায় আবার মৃত্যু

প্রকাশঃ জানুয়ারি ১৫, ২০১৬ সময়ঃ ৬:২৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:২৭ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

Ibola-Virusপশ্চিম আফ্রিকায় আবারো দেখা দিয়েছে ইবোলা ভাইরাস। এতে একজনের মৃত্যু হয়েছে।

শুক্রবার সিয়েরা লিওনে প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়।

ফ্রিটাউনের কর্মকর্তারা জানান, দেশটির উত্তরাঞ্চলীয় একটি জেলায় নিহত এক ব্যাক্তির স্বাস্থ্য পরীক্ষায় নিশ্চিত হওয়া গেছে যে তিনি ইবোলা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন।

এদিকে গতকাল বৃহস্পতিবারই পশ্চিম আফ্রিকা থেকে ইবোলা ভাইরাসকে নির্মূল করা হয়েছে বলে ঘোষণা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আর সিয়েরা লিওনকে ইবোলামুক্ত ঘোষণা করা হয়েছিলো গত ৭ জানুয়ারি।

তবে এ ঘোষণার সময় সংস্থাটির পক্ষ সতর্ক করে বলেছিলো , তার মানে এই নয় যে এখানে আর কেউ এই ভাইরাসে আক্রান্ত হবে না।

উল্লেখ্য, প্রাণঘাতী এ ভাইরাসে পশ্চিম আফ্রিকার গিনি, লাইবেরিয়া এবং সিয়েরা লিওনে গত দু’বছরে ১১ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। শুধু সিয়েরা লিওনেই নিহত হয়েছে প্রায় চার হাজার মানুষ।

খবর:বিবিসি`র

 

 

প্রতিক্ষণ/এডি/ এল জেড

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
252627282930 
20G