জুতাকৃতির কাচের গির্জা (ভিডিও)

প্রকাশঃ জানুয়ারি ১৬, ২০১৬ সময়ঃ ৩:১২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:১৬ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

তাইওয়ানের চাইয়ি নামক প্রদেশে জাতীয় নাট্যমঞ্চ এলাকায় নারীদের জুতার আকৃতির বিশাল কাচের গির্জা নির্মাণ করা হয়েছে। দরিদ্র্য এক নারীর জীবনের কাহিনী এই গির্জা নির্মাণে অনুপ্রেরণা জুগিয়েছে বলে জানা যায়।

16

শুক্রবার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ৮ ফেব্রুয়ারি এ গির্জা সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হবে। ‘হাই হিল’-এর মতো দেখতে এই গির্জা ৫৫ ফুট উচু। এর বিস্তৃতি ৩৬ ফুট। ৩২০টি নীল রঙের কাচ দিয়ে এটি নির্মাণ করা হয়েছে। এটি নির্মাণে খরচ হয়েছে ৬ লাখ ৮৬ হাজার ডলার।

গির্জাটির বিনোদন ব্যবস্থাপক পান শুশে-পিং বিবিসিকে জানিয়েছে, এই গির্জায় বিয়ের অনুষ্ঠান ও বিবাহ-পূর্ব ছবি ধারণের জন্য অনুমোদন দেওয়া হবে। তবে এ গির্জায় সাধারণ কোনো কার্যক্রম চলবে না।

glass-heel-church-1

পান শুশে বলেন, ‘আমরা মূলত এ গির্জাকে আনন্দময় ও ভাবপূর্ণ করতে চেয়েছি। বউ সাজলে কেমন দেখাবে—তা নিয়ে প্রত্যেক নারীই কল্পনা করেন।’

30070A2C00000578

বিবিসির প্রতিবেদনে বলা হয়, তাইওয়ানের এক দরিদ্র্য নারীর জীবনের কাহিনী এই গির্জা নির্মাণে অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে। ১৯৬০ সালে ২৪ বছর বয়সী ওয়াং হঠাৎ করে ‘ব্ল্যাকফুট’ নামে এক ধরনের রোগে আক্রান্ত হন। এ কারণে তাঁর দুই পা-ই কেটে ফেলতে হয়। এতে তাঁর বিয়ে বন্ধ হয়ে যায়। পরে অবিবাহিত থেকে একটি গির্জায় সেবা-উপাসনা করে জীবন পার করেন ওই নারী। ওই নারীর সম্মানেই এই ‘হাই হিল’ গির্জা নির্মাণ করা হয়েছে।

heels church

তাইওয়ান সরকারের মুখপাত্র ঝেং রংফেং বলেন, ‘এই গির্জায় ১০০টি বিষয় থাকবে, যা নারীদের আকর্ষণ করবে। যেমন- এখানে ম্যাপল পাতা, প্রেমিক জুটি চেয়ার ইত্যাদি তৈরি করা হয়েছে। মূলত নারী পর্যটকদের কথা মাথায় রেখেই এটি নির্মাণ করা হয়েছে।’

তবে অনেক নারী মনে করছে এটা নির্মাণ করে নারীদের হেয় করা হয়েছে।

 

প্রতিক্ষণ/এডি/ এল জেড

আরো সংবাদঃ

সর্বশেষ সংবাদ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G