জাবি শিক্ষক সোবহান মিয়ার ইন্তেকাল

প্রকাশঃ জানুয়ারি ১৬, ২০১৬ সময়ঃ ৫:৩৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:৪২ অপরাহ্ণ

জাবি প্রতিনিধি

ju-logo_24545জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পরিসংখ্যান বিভাগের শিক্ষক অধ্যাপক ড. এবিএম এ সোবহান মিয়া ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে……..রাজেউন)।

শুক্রবার রাত সাড়ে ১১টায় ঢাকার শান্তিবাগের নিজ বাসভবনে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

তার মেয়ে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি বিভাগের শিক্ষক সহকারী অধ্যাপক ফাহিমা তাবাসসুম বিষয়টি জানিয়েছেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৪ বছর। তিনি স্ত্রী ও দুই কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন গুণগ্রাহী রেখে গেছেন।

জানা যায়, দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন।

বিভাগীয় সভাপতি অধ্যাপক ড. রওশন জাহান তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বার্তায় তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

 

 

প্রতিক্ষণ/এডি/ এল জেড

আরো সংবাদঃ

[fbcomments]

আর্কাইভ

July 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G