আবারো বাংলাদেশর জয়

প্রকাশঃ জানুয়ারি ১৭, ২০১৬ সময়ঃ ৭:২৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:২৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

bd_win_bg_প্রথম ম্যাচে শুভ সূচনার পর এবার দ্বিতীয় ম্যাচেও জিম্বাবুয়েকে ৪২ রানে হারিয়েছে বাংলাদেশ।

১৬৭ রানের চ্যালেঞ্জ ছিলো টাইগারদের। টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন মাশরাফি বিন মর্তুজা। ব্যাটিংয়ে নামেন টাইগারদের দুই ওপেনার তামিম ইকবাল ও সৌম্য সরকার।

প্রথম ৫ ওভারে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় বিনা উইকেটে ৪০ রান। দুর্দান্ত শুরু করেন তামিম-সৌম্য। তবে, ইনিংসের ষষ্ঠ ওভারে তামিম ব্যক্তিগত ২৩ রান করে বিদায় নেন। ১৭ বলে তিনটি চার আর একটি ছক্কা মারেন তামিমের ইনিংস শেষ হয় মুজারাবানির বলে ভিটোরির হাতবন্দি হয়ে।

তামিম ইকবাল ফিরে গেলেও সৌম্য সরকার দারুণ ব্যাটিং করছিলেন। তবে, গ্রায়েম ক্রেমারের করা ইনিংসের দশম ওভারে ছক্কা হাঁকাতে গিয়ে ব্যক্তিগত ৪৩ রানে বিদায় নেন তিনি। ম্যালকম ওয়ালারের হাতে ধরা পড়ার আগে সৌম্য ৩৩ বলে চারটি চার আর তিনটি বিশাল ছক্কা মারেন।

সৌম্যর বিদায়ে ব্যাটিংয়ে আসা মাহামুদুল্লাহ রিয়াদও (১ রান) দ্রুত ফিরে যান। এগারোতম ওভারের প্রথম বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন তিনি।

দলীয় ৭৬ রানের মাথায় তৃতীয় উইকেটের পতনের পর রানের চাকা ঘোরান মুশফিকুর রহিম এবং সাব্বির রহমান। ৫২ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন তারা। তবে, পায়ের পেশীতে টান পড়ায় ১৬তম ওভারের পর মাঠ ছাড়েন ২৪ রানে অপরাজিত থাকা মুশফিকুর রহিম।

মুশফিকের মাঠ ত্যাগে নামেন সাকিব আল হাসান। অপরাজিত থাকা সাকিব খেলেন ২৭ রানের দারুণ একটি ইনিংস। তার ১৭ বলের ইনিংসে ছিল দুটি চার আর একটি ছক্কা। আর সাব্বির রহমান ৪৩ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। ৩০ বলে একটি চার আর তিনটি ছক্কা হাঁকান সাব্বির।

ব্যাটিংয়ে নেমে সূচনায় ভালই করছিলো জিম্বাবুয়ে। ওপেনিং জুটি থেকেই তারা ৫০ রান তুলে নেয়। তবে, ইনিংসের সপ্তম ওভারে মাশরাফি বোল্ড করে ফিরিয়ে দেন ভুসি সিবান্দাকে (২১)। মাশরাফি জিম্বাবুয়ের ওপেনার সিবান্দাকে ফিরিয়ে দেওয়ার পর সাব্বির বোলিং আক্রমণে এসে ফিরিয়ে দেন আরেক ওপেনার মাসাকাদজাকে (৩০)।

জিম্বাবুয়ের তৃতীয় উইকেটের পতন ঘটে দলীয় ৬৫ রানের মাথায়। শুভাগত হোমের বলে এলবির ফাঁদে পড়ে বিদায় নেন ৭ রান করা শন উইলিয়ামস। পরে মুতুম্বামিকে ফিরিয়ে দেন সাব্বির।

দলীয় ১৬তম ওভারে আক্রমণে এসে আল আমিন হোসেন ফেরান ২১ বলে ২৯ রান করা ম্যালকম ওয়ালারকে। পরের ওভারে মুস্তাফিজ বোল্ড করে স্টাম্প উড়িয়ে দেন মাদজিভার। একই ওভারে মুস্তাফিজ ক্লিন বোল্ড করেন পিটার মুরকে।

টাইগারদের হয়ে তিনটি উইকেট তুলে নেন সাব্বির। মুস্তাফিজ পান দুটি উইকেট। একটি করে উইকেট পান শুভাগত, আল আমিন আর মাশরাফি।

 

 

প্রতিক্ষণ/এডি/ এল জেড

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G