আড়াই বছর পর হাবিব-ন্যান্সি
বিনোদন ডেক্স, প্রতিক্ষণ ডটকম :
দীর্ঘ বিরতির পর হাবিব ওয়াহিদের সুরে গাইলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী নাজমুন মুনির ন্যান্সি। তবে এ গানটি কোন অ্যালবাম কিংবা চলচ্চিত্রের নয়, একটি জিঙ্গেলের গান গেয়েছেন তিনি।
কিছুদিন আগে হাবিবের সুরে চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়েছেন ন্যান্সি। তবে দীর্ঘ আড়াই বছর পর হাবিবের সুরে জিঙ্গেলে কণ্ঠ দিলেন তিনি।
সম্প্রতি প্রাণআপের নতুন একটি বিজ্ঞাপনের জন্য হাবিবের স্টুডিওতে এ জিঙ্গেলটির রেকর্ড সম্পন্ন হয়েছে। ‘আহ্! কি শীতলতা তোমায় ঘিরেছে’ শিরোনামের এ জিঙ্গেলটির সুর-সংগীত করেছেন হাবিব। খুব শিগগিরই বিজ্ঞাপনটি বিভিন্ন চ্যানেলে প্রচার শুরু হবে।
























