শাহজালালে ৩৩ কেজি স্বর্ণ উদ্ধার

প্রকাশঃ জানুয়ারি ২৬, ২০১৬ সময়ঃ ৯:৩০ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:০৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

frdfdহযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানের সিট কাভারের নিচ থেকে ১৬ কোটি টাকা সমমূল্যের ৩২ কেজি ৭শ গ্রাম স্বর্ণ জব্দ করেছে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেনটিভ টিম।

সোমবার রাতে স্বর্ণগুলো উদ্ধার করা হয়।

ঢাকা কাস্টমস হাউজের প্রিভেন্টিভ টিমের সহকারী কমিশনার শহীদুজ্জামান সরকার জানান, রাত সোয়া ১১টায় মালয়েশিয়া থেকে ছেড়ে আসা মালিন্দ এয়ার (ওডি-১৬২) ঢাকায় পৌঁছে। ঐ বিমানে চোরাচালানের স্বর্ণ আছে- এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তল্লাশি চালানো হয়। কোনো যাত্রীর কাছে স্বর্ণ না পেয়ে পরে বিমানে তল্লাশি চালানো হয়। এ সময় বিমানের সিট কাভারের নিচে লুকানো ৩২ কেজি ৭শ গ্রাম ওজনের স্বর্ণের বারগুলো পাওয়া যায়। এগুলোর আনুমানিক মূল্য ১৬ কোটি টাকা।

এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

প্রতিক্ষণ/এডি/এফটি

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
252627282930 
20G