ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

প্রকাশঃ জানুয়ারি ৩০, ২০১৬ সময়ঃ ৩:১৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:২২ অপরাহ্ণ

চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ

tyrtytryryচুয়াডাঙ্গায় ১৮২ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী নজরুল শেখ নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

শনিবার সকালে চুয়াডাঙ্গা সদর উপজেলার গড়াইটুপি ব্রিজমোড় থেকে তাকে আটক করা হয়।

আটককৃত নজরুল শেখ (৩০) ফরিদপুর জেলার শাহাপুর গ্রামের রবিউল ওরফে রবি শেখের ছেলে।

পুলিশ জানায়, চুয়াডাঙ্গা থেকে ফরিদপুরের উদ্দেশ্যে ট্রাকভর্তি একটি ফেনসিডিলের চালান পাচার হবে এমন খবরের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি দল গড়াইটুপি এলাকায় অবস্থান নেয়। সকাল পৌনে ৮টার দিকে ঐ সড়ক দিয়ে যাওয়া একটি মিনি ট্রাকের চালককে গাড়ী থামানোর সংকেত দিলে তা উপক্ষো করে পালানোর চেষ্টা করে। পরে পুলিশ ধাওয়া করে গাড়িটি আটক করে। এ সময় গাড়ীর চালক পালিয়ে যেতে সক্ষম হলেও ১৮২ বোতল ফেনসিডিলসহ ধরা পড়ে নজরুল শেখ।

জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আমির আব্বাস জানান, বেশ কিছুদিন ধরে নজরুলসহ তার সহযোগীরা চুয়াডাঙ্গা থেকে ফেনসিডিল ফরিদপুরসহ রাজধানী ঢাকাতে পাচার করে আসছিলো। গ্রেফতারের পর নজরুল শেখ তার বেশ কয়েকজন সহযোগীর নাম ধাম প্রকাশ করেছে।

প্রতিক্ষণ/এডি/এফটি

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G