বৈঠকে বসেছেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নেতারা
নিজস্ব প্রতিবেদক
অষ্টম জাতীয় পে-স্কেলে টাইম স্কেল পুনর্বহাল ও বেতন বৈষম্য নিরসনের দাবিতে স্থগিত করা আন্দোলনের পরবর্তী কর্মসূচী ঠিক করতে বৈঠকে বসেছেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের নেতারা।
বৃহস্পতিবার বেলা সোয়া ১১ টায় বিশ্ববিদ্যালয়ের ক্লাব ভবনে বৈঠকে বসেন শিক্ষক নেতারা।
উল্লেখ্য, দীর্ঘ নয় মাস ধরে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বেতন বৈষম্য নিরসনের দাবিতে আন্দোলন করছেন। ১১ জানুয়ারি থেকে শিক্ষকরা লাগাতার কর্মবিরতির কর্মসূচি পালন করার পর ১৮ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন শিক্ষক নেতারা। প্রধানমন্ত্রী দাবি বাস্তবায়নে আশ্বাস দেওয়ার পর ৩ ফেব্রুয়ারি পর্যন্ত কর্মসূচি স্থগিত করা হয়েছিল। সময়সীমা শেষ হওয়ার পর আজ বৈঠকে বসেন শিক্ষক নেতারা।
প্রতিক্ষণ/এডি/এফটি
























