সিইসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

প্রকাশঃ ফেব্রুয়ারি ৫, ২০১৬ সময়ঃ ৯:৩৩ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:৫৪ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক

CECপৌর নির্বাচনে ভোটগ্রহণে অনিয়মের অভিযোগ এনে নরসিংদীতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদসহ ৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন পরাজিত কাউন্সিলর প্রার্থী মো. ওবায়দুর রহমান।

বৃহস্পতিবার বিকেলে নির্বাচনী ট্রাইব্যুনাল ও প্রথম যুগ্ম জেলা জজ আদালতে মামলাটি দায়ের করা হয়।

গত ১২ জানুয়ারি দ্বিতীয় পর্যায়ে মাধবদী পৌরসভা নির্বাচনে ৪ নম্বর ওয়ার্ডে ভোটগ্রহণের সময় ব্যাপক অনিয়মের অভিযোগে এনে এ মামলা দায়ের করা হয়েছে। মামলার আরজিতে বাদী ঐ ওয়ার্ডে নতুন করে ভোট গণনার দাবি করেছেন। মামলাটি বিকেলে হলেও রাত ১০টার পর বিষয়টি জানাজানি হয়। ট্রাইব্যুনাল আগামী ১ মার্চ পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন।

মামলায় সিইসি কাজী রকিবউদ্দীন আহমদসহ আরো আসামি করা হয়েছে—নরসিংদীর জেলা প্রশাসক (ডিসি) আবু হেনা মোরশেদ জামান, রিটার্নিং কর্মকর্তা রফিকুল ইসলাম, নরসিংদী সদরের নির্বাচন কর্মকর্তা নজরুল ইসলাম, প্রিসাইডিং কর্মকর্তা মো. জয়নাল আবেদীন, বিজয়ী কাউন্সিলর মো. শেখ ফরিদ ও অন্য পরাজিত প্রার্থী মো. ইসমাইল হোসেনকে।

প্রতিক্ষণ/এডি/এফটি

আরো সংবাদঃ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G