চলচ্চিত্রের গানে হৃদয় খান ও পড়শী

প্রকাশঃ জানুয়ারি ২৮, ২০১৫ সময়ঃ ১০:৩৬ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:৩৬ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: প্রতিক্ষণ ডটকম

porshi1একসঙ্গে গান গাইলেন সময়ের জনপ্রিয় সংগীতশিল্পী হৃদয় খান ও পড়শী । একমুঠো প্রেম যদি দাও শিরোনামের গানটির সুর ও সংগীত করেছেন হৃদয় খান নিজেই ।

সম্প্রতি তার স্টুডিওতে গানটির রেকর্ডিং হয় । গানটি লিখেছেন কবির বকুল । আর গানটি ব্যবহার করা হবে ওয়াজেদ আলী সুমনের সুইটহার্ট ছবিতে ।

পড়শী বলেন, হৃদয় খানের সঙ্গে গান করার ইচ্ছা ছিল অনেক দিন ধরেই । সেই ইচ্ছা পূরণ হলো । গানটি যারা শুনবেন সবারই ভালো লাগবে বলে আশা করছি ।

হৃদয় বলেন, আমি আমার মত কাজটি করার চেষ্টা করেছি । অন্য ধরণের একটি গান হতে পারে । শ্রোতারা কিভাবে গানটি গ্রহণ করেন সেটাই এখন দেখার বিষয় । তবে আশাকরি শ্রোতারা খুশি হবেন ।

 

প্রতিক্ষণ/এডি/আকিদুল ইসলাম

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G