রপ্তানি আয় বেড়েছে ২৪০৪ কোটি টাকা

প্রকাশঃ ফেব্রুয়ারি ৯, ২০১৬ সময়ঃ ১:৩৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:২৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

full২০১৫-১৬ অর্থবছরের জানুয়ারি মাসে দেশের পণ্য রপ্তানি থেকে আয়ের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্যমতে, চলতি অর্থবছরের জানুয়ারিতে দেশের পণ্য রপ্তানিতে আয় হয়েছে ২৫ হাজার ৪৮৫ কোটি চার লাখ টাকা। গত অর্থবছরের (২০১৪-১৫) এ মাসে এর পরিমাণ ছিল ২৩ হাজার ৮১ কোটি ২০ লাখ টাকা। এ হিসাবে আগের অর্থবছরের চেয়ে চলতি অর্থবছরের জানুয়ারি মাসে রপ্তানি আয় বেড়েছে ১০ দশমিক ৪১ শতাংশ বা  দুই হাজার ৪০৩ কোটি ৮৪ লাখ টাকা।

চলতি অর্থবছরের জানুয়ারি মাসে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ২৪ হাজার ২৩২ কোটি টাকা। এ মাসে বিভিন্ন খাতের পণ্য রপ্তানিতে আয় হয়েছে ২৫ হাজার ৪৮৫ কোটি চার লাখ টাকা। অর্থাৎ জানুয়ারি মাসে লক্ষ্যমাত্রার চেয়ে এক হাজার ২৫৩ কোটি বা ৫ দশমিক ১৭ শতাংশ বেশি আয় হয়েছে।

এ ছাড়া চলতি অর্থবছরের সাত মাসে (জুলাই-জানুয়ারি) পণ্য রপ্তানি থেকে আয় হয়েছে এক লাখ ৫৪ হাজার ১৫৬ কোটি ২৪ লাখ টাকা। এটি লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ২ শতাংশ বেশি। গত অর্থবছরের একই সময়ে পণ্য রপ্তানি থেকে আয় হয় এক লাখ ৪২ হাজার ৩৯৪ কোটি টাকা। অর্থাৎ গত অর্থবছরের প্রথম সাত মাসের চেয়ে চলতি অর্থবছরের একই সময়ে পণ্য রপ্তানিতে আয় ৮ দশমিক ২৬ শতাংশ বেড়েছে।

প্রতিক্ষণ/এডি/এফটি

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
252627282930 
20G