ফের বাড়লো সোনার দাম

প্রকাশঃ ফেব্রুয়ারি ১১, ২০১৬ সময়ঃ ৩:৫০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:৫০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

goldসাত দিনের মধ্যে আবারো বাড়লো সোনার দাম। আন্তর্জাতিক বাজারে সোনার দাম বৃদ্ধি অব্যাহত থাকায় বাংলাদেশে প্রতি ভরিতে সোনার দাম বেড়েছে ১২২৫ টাকা।

বৃহস্প‌তিবার বাংলাদেশ জুয়েলারি সমিতি (বাজুস) নতুন দর ‌নির্ধারণ ক‌রে‌ছে। আগামী শনিবার থেকে সারাদে‌শে এ দর কার্যকর হবে বলে জানিয়েছে সংগঠনটি।

বাজুস জানিয়েছে, নতুন দর অনুযায়ী প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেট স্বর্ণ ৪৪ হাজার ৯৯৬ টাকা, ২১ ক্যারেট ৪২ হাজার ৮৬৫ টাকা এবং ১৮ ক্যারেট ৩৬ হাজার ২১৬ টাকা। এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ২৫ হাজার ১৩৫ টাকা। আর প্রতি ভরি ২১ ক্যারেট রুপার (ক্যাডমিয়াম) দাম ১০৪৯ টাকা।

আন্তর্জাতিক বাজারে সঙ্গে সঙ্গতি রেখে দেশের বাজারে স্বর্ণের মূল্য নির্ধারণ করে বাজুস। চলতি বছর এ পর্যন্ত তিনবার দেশের বাজারে বাড়লো স্বর্ণের দাম। এর আগে গত ৪ ফেব্রুয়ারি স্বর্ণের দাম প্রতি ভরিতে ১২২৫ টাকা বাড়ানো হয়েছিল যা ৬ ফেব্রুয়ারি শনিবার থেকে কার্যকর হয়। আর এক সপ্তাহ পার না হতেই সোনার দাম দুই দফা বাড়ল। চলতি বছর ১১ জানুয়ারি প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ২২৪ টাকা বাড়ানো হয়েছিল যা ১৩ জানুয়ারি থেকে কার্যকর হয়।

প্রতিক্ষণ/এডি/এফটি

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G