শহীদ মিনারের মর্যাদা রক্ষায় পদযাত্রা

প্রকাশঃ ফেব্রুয়ারি ১১, ২০১৬ সময়ঃ ৪:২৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:২৭ অপরাহ্ণ

আব্দুল মান্নান (নওগাঁ প্রতিনিধি)

indexশহীদ মিনারের যথাযথ মর্যাদা রক্ষায় গণচেতনা গড়তে নওগাঁয় এক পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় নওগাঁ সরকারি কলেজ শহীদ মিনার থেকে পদযাত্রাটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

শহীদ মিনারের মর্যাদা রক্ষা কমিটির ব্যানারে পদযাত্রাটি অনুষ্ঠিত হয়। পদযাত্রাটির উদ্বোধন করেন অত্র কলেজের অধ্যক্ষ প্রফেসর এসএম জিল্লুর রহমান।

এ সময় পদযাত্রায় উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর ড. মোস্তাফিজুর রহমান, ইংরেজি বিভাগের সহকারি অধ্যাপক জাকির হোসেন, জেলা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক আজাদ হোসেন মুরাদ, বাসদ নেতা জয়নাল আবেদিন মুকুল, কমিটির আহ্বায়ক মিতালী প্রামাণিক, সদস্য সচিব মিজানুর রহমানসহ কলেজের সাধারণ শিক্ষার্থীবৃন্দ।

প্রতিক্ষণ/এডি/এফটি

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
252627282930 
20G