প্রার্থীদের মনোনয়ন দেবেন, ফখরুল

প্রকাশঃ ফেব্রুয়ারি ১৬, ২০১৬ সময়ঃ ৩:১৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:২৪ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

ফখরুল-ইসলাম-আলমগীর-2

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির প্রার্থীদের মনোনয়ন দেবেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বিএনপির গঠনতন্ত্রের একটি সংশোধনীর বিষয়ে জানাতে দুপুরে নির্বাচন কমিশনে (ইসি) যায় রুহুল কবির রিজভীর নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধিদল। কমিশন থেকে বের হয়ে আসার সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রিজভী উল্লিখিত কথা বলেন।

বিএনপির যুগ্ম মহাসচিব বলেন, ইউপি নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন দেওয়া হবে সংশ্লিষ্ট থানার সভাপতি, সাধারণ সম্পাদক, ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক এবং নবম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সুপারিশের ভিত্তিতে।

বিএনপির প্রতিনিধিদলের ইসিতে যাওয়া প্রসঙ্গে রিজভী বলেন, ‘আমাদের গঠনতন্ত্রের একটি ধারায় পরিবর্তন এসেছে। সেটি হলো, দলীয় চেয়ারপারসনের পাশাপাশি সিনিয়র ভাইস চেয়ারম্যান পদটিও নির্বাচনের মাধ্যমে হবে। সে বিষয়টি কমিশনকে অবহিত করতে এসেছিলাম।’

রুহুল কবির রিজভীর নেতৃত্বে প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, যুবদলের সিনিয়র সহসভাপতি আবদুস সালাম, বিএনপির সহদপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি প্রমুখ।
প্রতিক্ষণ/এডি/ফর

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G