বন্দুকযুদ্ধে হত্যা মামলার আসামি নিহত

প্রকাশঃ ফেব্রুয়ারি ২৩, ২০১৬ সময়ঃ ১০:৪৭ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:২৪ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক

warঝিনাইদহের মহেশপুর উপজেলার হলদিপাড়ায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সেলুন ব্যবসায়ী আকিমুল ইসলাম হত্যা মামলার প্রধান আসামি শন্তু হোসেন নিহত হয়েছেন।

মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার সেজিয়া-হলদিপাড়া মাঠে এ ঘটনা ঘটে।

মহেশপুর থানার কর্তব্যরত কর্মকর্তা সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. ইব্রাহিম জানান, গতকাল সোমবার সন্ধ্যায় একটি হত্যা মামলায় গ্রেপ্তার করা হয় শন্তুকে। পরে রাতে তাকে সঙ্গে নিয়ে অস্ত্র উদ্ধারের জন্য সেজিয়া-হলদিপাড়া মাঠে যায় পুলিশ। সেখানে শন্তুর সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এ সময় গুলিবিদ্ধ হয়ে নিহত হন শন্তু।

উল্লেখ্য, গত ১৮ ফেব্রুয়ারি উপজেলার কাজীরবেড় ইউনিয়নের গোপালপুর গ্রামের আনু মোল্লার ছেলে নরসুন্দর হাকিমুল ইসলাম পিনুর গলিত লাশ উদ্ধার করা হয়। তাকে অপহরণের পর খুন করে ঘাতকরা। এ হত্যা মামলার এজাহারভুক্ত এক নম্বর আসামি ছিলেন শন্তু। নিহত শন্তুর বাড়ি উপজেলার লালপুর গ্রামে। তার বাবার নাম রওশন আলী।

 

 

প্রতিক্ষণ/এডি/এফটি

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
252627282930 
20G