আসছে শঙ্খচিল পহেলা বৈশাখে

প্রকাশঃ ফেব্রুয়ারি ২৬, ২০১৬ সময়ঃ ৫:৩০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:৩২ অপরাহ্ণ

PP

‘মনের মানুষ’ এর পর বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় মুক্তি পেতে যাচ্ছে বিখ্যাত পরিচালক গৌতম ঘোষের  ছবি ‘শঙ্খচিল’। চলচ্চিত্রটির মুক্তি উপলক্ষে গতকাল বৃহস্পতিবার চ্যানেল আই ভবনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন নির্মাতা গৌতম ঘোষ, ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, আশীর্বাদ চলচ্চিত্রের কর্ণধার হাবিবুর রহমান খান ও প্রখ্যাত অভিনয় শিল্পী মামুনুর রশীদ। সংবাদ সম্মেলনে ছবিটিতে অভিনয় করার অনুভূতি প্রকাশ করেন অভিনেত্রী কুসুম শিকদার ও শিশুশিল্পী অনুম রহমান খান।

এছাড়া ছবিটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়,মামুনুর রশিদ,প্রবীর মিত্র, রোজী সিদ্দিকী, রিয়াজ মাহমুদ জুয়েল, শিশুশিল্পী সাঁজবাতি প্রমুখ। সংবাদ সম্মেলনে গৌতম ঘোষ বলেন,”পাঁচ বছর আগে প্রসেনজিৎকে নিয়ে তৈরি করেছিলাম ‘মনের মানুষ’। এর আগে পদ্মা নদীর মাঝি চলচ্চিত্রটি তৈরি করেছি। চলচ্চিত্র দুইটি মুক্তি পাওয়ার পর দুই দেশ (বাংলাদেশ ও ভারত) থেকেই দারুণ সাড়া পেয়েছিলাম। এবার নির্মাণ করেছি শঙ্খচিল। প্রত্যাশা এবারও অনেক।”

oo

তিনি আরও বলেন,বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় তৈরি শঙ্খচিল এর চিত্রায়ন হয়েছে ভারত-বাংলাদেশ সীমান্ত সংলগ্ন পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার টাকিতে। শঙ্খচিল ১৯৪৭ সালের দেশভাগ এবং পরবর্তী সময়ে সীমান্তবর্তী এলাকার মানুষের সুখ-দুঃখের গল্প। চলচ্চিত্রটি কোন দেশভাগের গল্প নয়, দেশভাগের স্মৃতির গল্প।’

সংবাদ সম্মেলনে জানানো হয়, বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় নির্মিত ‘শঙ্খচিল’ ছবিটির মূল চরিত্রে অভিনয় করেছেন প্রসেনজিত চট্টোপাধ্যায় ও কুসুম শিকদার। তাদের মেয়ের ভূমিকায় অভিনয় করেছেন নবাগত অভিনেত্রী অনুম রহমান খান।

 

প্রতিক্ষণ/এডি/আরএম

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G