নওগাঁয় যুবকের মরদেহ উদ্ধার

প্রকাশঃ ফেব্রুয়ারি ২৭, ২০১৬ সময়ঃ ২:২৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:২৭ অপরাহ্ণ

আব্দুল মান্নান (নওগাঁ প্রতিনিধি)

nougaনওগাঁর আত্রাইয়ে জহুরুল ইসলাম (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার সকালে উপজেলার ভোঁপাড়া ইউনিয়নের বাঁকা গ্রামে রাস্তার পাশ থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, আত্রাই উপজেলার বাঁকা গ্রামে রাস্তায় পাশে ঐ যুবকের মরদেহ পড়ে ছিল। সকালে স্থানীয়রা দেখতে পেয়ে থানা পুলিশে খবর দেয়।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মাসুদ চৌধুরী জানান, রাস্তার পাশে রক্তাত্ত অবস্থায় পড়ে ছিল। শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তবে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে জহুরুল ইসলামকে হত্যা করা হয়েছে। লাশ ময়না তদন্ত করলে প্রকৃত ঘটনা উদঘাটন করা সম্ভব হবে। নওগাঁ সদর হাসপাতালে ময়না তদন্ত করা হবে।

জহুরুল ইসলামের বাড়ী নাটোর জেলার সিংড়া থানা বলে জানা গেছে।

প্রতিক্ষণ/এডি/এফটি

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G