হরতালে আদলতে যাচ্ছেন না খালেদা

প্রকাশঃ জানুয়ারি ২৯, ২০১৫ সময়ঃ ২:০৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:০৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক,প্রতিক্ষন.ডট কম

khaleda zia_59326_0জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্টের  আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা দুই দুর্নীতি মামলার শুনানিতে বৃহস্পতিবার আদালতে হাজির হচ্ছেন না বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। মামলার দুটির বিচারে হরতালেও বসছে আদালত।

খালেদা জিয়ার প্যানেল আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া জানান, ছোট ছেলে আরাফাত রহমান কোকোর অকাল মৃত্যুতে মানসিকভাবে বিপর্যস্ত খালেদা জিয়া। তাছাড়া এর আগে আদালতে আসার পথে তার গাড়ি বহরে হামলা হওয়ায় তিনি নিরাপত্তাবোধও করছেন না। এ দুটি কারণে তিনি আদালতে আসছেন না। সময়ের আবেদন করা হয়েছে। এছাড়া মামলায় সাক্ষ্যগ্রহণ স্থগিত করার জন্যও আরেকটি আবেদনও করা হয়েছে।
এ প্রসঙ্গে তিনি বলেন, এর আগের নির্ধারিত তারিখে খালেদা জিয়া বিচারকের প্রতি অনাস্থা জানিয়েছিলেন। বিষয়টি হাইকোর্টেও শুনানির অপেক্ষায়। তাই ওই আবেদনের চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সাক্ষ্যগ্রহণ স্থগিত রাখার জন্য এ আবেদন করা হয়েছে।
রাজধানীর বকশিবাজারে ঢাকা আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণে স্থাপিত তৃতীয় বিশেষ জজ অস্থায়ী আদালতে দুর্নীতির মামলা দু’টির বিচার চলছে। গত ১৮ ডিসেম্বর সুপ্রিম কোর্টের সুপারিশে আইন মন্ত্রণালয় এ আদালতের আগের বিচারক বাসুদেব রায়ের বদলে ঢাকার তৃতীয় বিশেষ জজ হিসাবে নিয়োগ দেয় আইন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবু আহমেদ জমাদারকে।
গত বছরের ২৪ ডিসেম্বর ছিল নতুন বিচারকের বিচারিক কার্যক্রম পরিচালনার প্রথম দিন। সেদিন খালেদা জিয়ার আদালতে হাজিরা দেওয়াকে কেন্দ্র করে বকশিবাজার এলাকায় বিএনপির সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের মধ্যে ব্যাপক সংঘর্ষে এমপি ছবি বিশ্বাসসহ অন্তত ৫০ জন আহত হন। বিএনপির কর্মীরা রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ ও আওয়ামী লীগের নেত্রকোনা-১ আসনের এমপি ছবি বিশ্বাসের মাইক্রোবাসে আগুন ধরিয়ে দেন।

অন্যদিকে ২০১০ সালের ৮ আগস্ট তেজগাঁও থানায় জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলা দায়ের করা হয়। জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার অর্থ লেনদেনের অভিযোগ এনে খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক হারুন-অর রশিদ খান।

প্রতিক্ষন/এডি/রুবেল

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G