ঢাবিতে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম

প্রকাশঃ জানুয়ারি ২৯, ২০১৫ সময়ঃ ২:১১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:৪৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডট  কম

full_1843131011_1422492705ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বরে ছাত্রলীগের এক নেতাকে পূর্ব শত্রুতার জের ধরে চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে এবং ইট দিয়ে মাথায় আঘাত করে আহত করেছে প্রতিপক্ষ ছাত্রলীগের নেতাকর্মীরা। বুধবার রাত সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

আহত নেতার নাম শাহাদাত হোসেন। তিনি ছাত্রলীগের রাজধানী সরকারী মাদ্রাসা-ই-আলিয়া শাখার সাংগঠনিক সম্পাদক। গুরুতর আহত অবস্থায় তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন রয়েছেন।জানা গেছে, শাহাদাতকে দোয়েল চত্বর এলাকায় একা পেয়ে ছাত্রলীগ মহানগর দক্ষিণের সহ-সম্পাদক মহসিন, আলিয়া মাদ্রাসা শাখার সাংগঠনিক সম্পাদক সোলায়মান, অর্থ সম্পাদক আজিজ এবং সাংস্কৃতিক সম্পাদক মোহন পিটিয়ে গুরুতর আহত করে। পরে পথচারীরা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

এ বিষয়ে শাহবাগ থানার ডিউটি অফিসার শরীফ বলেন, একজনকে মারধর করা হয়েছে। আহতের অভিভাবকেরা থানায় মামলার জন্য এসেছেন। তবে এখনও মামলা করা হয়নি। এ বিষয়ে পূর্ণাঙ্গ তথ্য বৃহস্পতিবার ছাড়া দেওয়া সম্ভব নয়।

প্রতিক্ষণ/এডি/রুমন

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G