অবশেষে ফিরছেন শাবনূর

প্রকাশঃ মার্চ ২২, ২০১৬ সময়ঃ ৫:৫১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:৫৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

Shabnur 02চলচ্চিত্রে আবারো নিয়মিত হচ্ছেন এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী শাবনূর। এমন সংবাদ হরহামেশা শোনা গেলেও, বাস্তবে ছিলো না এর হদিস। শাবনূরের ব্যকুল ভক্তরা বার বার আশাহত হয়েছে বড় পর্দায় শাবনূরের ফেরা না ফেরার গল্পে। তবে, আশার বাণী হলো অবশেষে বড় পর্দায় হাজির হতে যাচ্ছেন শাবনূর। পূর্বের অসমাপ্ত কোন কাজ নয়, সম্পূর্ণ নতুন একটি ছবির কাজ নিয়ে ক্যামেরার সামনে দাঁড়াতে যাচ্ছেন এই অভিনেত্রী।

সম্প্রতি পি.এ কাজল পরিচালিত ‘‘ মন যারে চায় ’’ শিরোনামের একটি চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়েছেন শাবনূর। ছবির পরিচালক নিজেই শাবনূরের অভিনয়ের বিষয়টি নিশ্চিত করে জানান,
‘‘ আগামী মে মাস থেকে শুরু হবে ছবির শূটিং। আর এতে নারী নেত্রী হিসেবে হাজির হবেন শাবনূর। শাবনূরের বিপরীতে নায়ক হিসেবে কে থাকছে সেটি এখনোও চুড়ান্ত হয়নি। বিষয়টি ছবির চমক হিসেবে থাকছে। ’’ নতুন ছবিতে চুক্তিবদ্ধ হওয়া প্রসঙ্গে বিভিন্ন সংবাদ মাধ্যমে শাবনূর জানায়,

‘‘ হ্যাঁ, পিএ কাজলের একটি ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছি। তবে এতে আমার বিপরীতে কে থাকছে সে সম্পর্কে এখনো কিছুই জানানো হয়নি। তবে ছবিটির স্ক্রিপ্ট পড়ে যা মনে হলো আমাকে ছবিটিতে একজন নারী নেত্রীর চরিত্রে অভিনয় করতে হবে। ’’

উল্লেখ্য এর আগে, পি.এ. কাজলের ‘‘ আমার প্রাণের স্বামী ’’ চলচ্চিত্রে অভিনয় করেছিলেন শাবনূর। ব্যাবসা সফল এই ছবিতে শাবনূরের বিপরীতে ছিলেন শাকিব খান। সম্প্রতি ‘‘ পাগল মানুষ ’’ চলচ্চিত্রের অসমাপ্ত কাজ সম্পন্ন করেন শাবনূর।

প্রতিক্ষণ/এডি/এস আর এস

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G