রিজার্ভ চুরি মামলায় মুখোমুখি কিম ওং-দেগুইতো

প্রকাশঃ এপ্রিল ৫, ২০১৬ সময়ঃ ১২:২৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:২৭ অপরাহ্ণ

প্রতিক্ষণ আন্তর্জাতিক ডেস্ক

photo-1459833422বাংলাদেশ ব্যাংকের চুরি যাওয়া অর্থ পাচারের ঘটনায় মূল হোতা ক্যাম সিন ওং (কিম ওং) ও মায়া সান্তোস দেগুইতোকে প্রথমবারের মতো শুনানিতে মুখোমুখি করেছে ফিলিপাইনের সিনেটের ব্লু রিবন কমিটি।

ফিলিপাইনের পত্রিকা ইনকোয়্যারের অনলাইনে এক প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে শুনানি শুরু হয়।

ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংকিং করপোরেশনের (আরসিবিসি) মাকাতি নগরের জুপিটার শাখার সাবেক ব্যবস্থাপক মায়া সান্তোস দেগুইতো ও ব্যবসায়ী হিসেবে পরিচিত কিম ওং শুনানিতে উপস্থিত হয়েছেন।
যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্কে সঞ্চিত বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের ১০ কোটি ১০ লাখ ডলার গত ৫ ফেব্রুয়ারি চুরি হয়। এর মধ্যে আট কোটি ১০ লাখ ডলার ফিলিপাইনের ব্যাংকিং ব্যবস্থায় প্রবেশ করে।

ফিলিপাইনের সিনেটের চতুর্থ শুনানিকালে মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তার উপস্থিত থাকার কথা রয়েছে।

========

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G