দলের কর্মীদের প্রতি তারানা হালিমের অনুরোধ

প্রকাশঃ এপ্রিল ১০, ২০১৬ সময়ঃ ১২:১৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:৪২ অপরাহ্ণ

প্রতিক্ষণের পাঠকদের জন্য ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী এ্যাডভোকেট তারানা হালিমের  নিজ দলের  কর্মীদের প্রতি আহ্বানটি  ফেইসবুক পাতা থেকে  হুবহু দেওয়া হলো:

tarana-1

সকলের কাছে আমার একটি অনুরোধ:-

আমরা বিভিন্ন সময় দলের বিভিন্ন অনুষ্ঠানে অতিথি হিসেবে যাই যেখানে স্থানীয় নেতা-কর্মীরা ব্যানার-পোস্টারে আমার আর নিজেদের বিশাল বিশাল ছবি দেন। দয়াকরে এটা আর করবেন না। ব্যানারে থাকবে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি আর থাকবে বঙ্গবন্ধুর কন্যা, বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী দেশরত্ন শেখ হাসিনার ছবি।

সেখানে আমার ছবিও থাকবে না এবং আপনাদের কারও ছবিও না। আমাকে দেওয়া অনেক সংবর্ধনা সভায় আমি আমার ছবিযুক্ত এরকম অনেক ব্যানার নামিয়ে তারপরে সভায় উপস্থিত হয়েছি।

তারপরেও এই ধরনের ছবিযুক্ত আত্মপ্রচারণামূলক ব্যানার-পোস্টারের রীতি থামছেই না। আপনাদের কাছে অনুরোধ আপনারা নিজে থেকে এই ধরনের ব্যানার-পোস্টার করবেন না, আমাদের বিব্রত করবেন না দয়াকরে।

ধন্যবাদ।

=========

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G