গরমে ঠোঁটের যত্ন

প্রকাশঃ এপ্রিল ১৯, ২০১৬ সময়ঃ ১:২০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:২১ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্কঃ

lip-care

প্রচন্ড গরম পড়েছে এবার। গরমকালে শরীরের সব অংশেরই একটু আলাদা যত্ন নেওয়া প্রয়োজন হয়। ঠোঁটেরও গরমকালে দরকার হয় বিশেষ যত্নের। যদিও অনেকের ধারণা কেবল শীতকালেই ঠোঁটের বিশেষ যত্ন প্রয়োজন। আসলে তা ঠিক নয়।

আসুন গরমকালে ঠোঁটের যত্নের কিছু উপায় জেনে নিই।

১। গরমে বৃদ্ধি পায় সূর্যের উত্তাপ। এ সময় সূর্যের অতিবেগুনি রশ্নি দ্বারা ঠোঁটের ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। ঠোঁটকে অতিবেগুনি রশ্নির হাত থেকে রক্ষা করার জন্য আপনাকে অবশ্যই এসপিএফ সহ লিপ বাম ব্যবহার করতে হবে। কম পক্ষে ১৫ এসপিএফ সহ লিপ বাম ব্যবহার করুন।

২। ঠোঁটের সৌন্দর্য রক্ষায় সবচেয়ে জরুরী হচ্ছে ময়েশ্চারাইজিং। গরমকালে দূষণ, রোদ, তাপ ইত্যাদির কারণে ঠোঁটের আর্দ্রতা কমে যায়। তাই নিয়মিত ভাবে ঠোঁটকে ময়েশ্চারাইজ করতে হবে। দিনের বেলায় তো ভালো ব্র্যান্ডের লিপবাম ব্যবহার করতে হবেই, রাতে ঘুমানোর আগেও অবশ্যই ভালো ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে।

৩। ঠোঁটের সৌন্দর্য রক্ষায় স্ক্রাবিংও জরুরি। ঠোঁটের মৃত কোষগুলোকে পরিষ্কার করতে সপ্তাহে অন্তত একদিন একটি নরম দাঁতের ব্রাশ দিয়ে ঠোঁটটি ঘষে পরিষ্কার করুন। অথবা অলিভ অয়েলের সাথে একটু চিনি মিশিয়ে ঘরেই প্রাকৃতিক স্ক্রাব তৈরি করে ব্যবহার করুন। এতে ঠোঁটের মৃত কোষগুলো পরিষ্কার হবে এবং ঠোঁট নরম ও কোমল হবে।

৪। ঠোঁটের যত্নে প্যাক ব্যবহার করতে পারেন। গোলাপের পাঁপড়ির সাথে দুধ মিশিয়ে প্যাক তৈরি করে নিয়মিত ঠোঁটে ব্যবহার করুন। এতে ঠোঁট কোমল হওয়ার পাশাপাশি ঠোঁটের রঙও গোলাপি হবে। ঠোঁটকে নরম ও কোমল করতে অলিভ অয়েল আর নারিকেল তেল সমপরিমাণে মিশিয়ে ঠোঁটে  মালিশ করুন। নিয়মিত ব্যবহারে ঠোঁট কোমল ও মসৃণ হবে। ঠোঁটের কালচে ভাব দূর করতে মধুর সাথে লেবুর রস মিশিয়ে ঠোঁটে মাখুন।

৫। তবে শুধু বাহ্যিক যত্নই ঠোঁটকে সুন্দর রাখার জন্য যথেষ্ট নয়। আমাদের খাদ্যাভ্যাসের উপরও ঠোঁটের সৌন্দর্য নির্ভর করে। প্রচুর শাক-সবজি ও ফলমূল খেতে হবে আর প্রতিদিন পান করতে হবে প্রচুর পরিমাণে পানি। এতে ঠোঁটের আর্দ্রতা বজায় থাকবে।

প্রতিক্ষণ/এডি/সাদিয়া

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G