মসজিদ ধসে নিহত ১৫

প্রকাশঃ মে ১, ২০১৬ সময়ঃ ১:০৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:০৭ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক

somalia-mogadishu-ed

সোমালিয়ায় জুমার নামাজের সময় একটি মসজিদ ধসে অন্তত ১৫ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ৪০ জন। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে জানিয়েছে বিবিসি।স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, কাজে গাফলতি করেছেন সন্দেহে সংস্কার কর্মসূচীর এক প্রকৌশলীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শুক্রবার দেশটির রাজধানী মোগাদিসুতে সংস্কারাধীন একটি মসজিদে জুমার নামাজ চলছিল। ওই সময় মসজিদের নির্মাণাধীন চূড়া হঠাৎ করেই ধসে পড়ে। এতে ইট কংক্রিটের নিচে চাপা পড়ে ওই হতাহতের ঘটনা ঘটে।

বিবিসির খবরে বলা হয়, শুক্রবার মসজিদটি ধসে পড়লেও এই ব্যাপারে শনিবার বিস্তারিত তথ্য প্রকাশ করে দেশটির প্রশাসন। এদের কেউ কেউ ধ্বংসস্তূপের ভিতরে আটকা পরেছেন বলে ধারণা করা হচ্ছে।  কিছু গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মুসুল্লিরা নামাজরত থাকা অবস্থায় মসজিদটি ধসে পড়ে। তবে অন্যান্য গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, নামাজ শেষে ১০০ জনেরও বেশি মুসুল্লি একটি কংক্রিটের ফাউন্ডেশনের উপর উঠলে সেটি ধসে পড়ে।

মোগাদিসুর প্রধান প্রশাসনিক কর্মকর্তা হারলে মেগেন্দি জানান, ওই সময় কয়েকশ মুসল্লি মসজিদে জুমার নামাজ আদায় করছিলেন। এ ছাড়া ধসে পড়া ধ্বংসস্তূপের নিচে এখনো অনেক মুসল্লি আটকা পড়ে আছেন বলে জানিয়েছে প্রশাসন। তবে তাঁদের শেষ অবস্থা কী, তা জানায়নি দেশটি। সোমালিয়ার সরকার রাজধানী মোগাদিসুসহ বড় শহরগুলো নিয়ন্ত্রণ করে। তবে আল-কায়েদা সমর্থিত জঙ্গিগোষ্ঠী আল-শাবাব দেশটির বিশাল অঞ্চল নিয়ন্ত্রণ করছে।

প্রতিক্ষণ/এডি/আরএম

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G