‘শেখ হাসিনা আমার শিল্পী জীবনের সম্মান বাঁচিয়েছে’

প্রকাশঃ মে ৪, ২০১৬ সময়ঃ ৫:২১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:৫৯ অপরাহ্ণ

Rani sarkar-

জাতীয় চলচ্চিত্র পুরস্কার-এর অধীনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে, চলচ্চিত্রে বিশেষ অবদানের জন্য ,‘আজীবন সম্মাননা’ লাভ করতে যাচ্ছেন, কিংবদন্তী চলচ্চিত্রাভিনেত্রী রানী সরকার। ১১  মে এই সম্মাননা তুলে দেয়া হবে তার হাতে।

আর এই সম্মাননা প্রাপ্তি নিয়ে শুধু রানী সরকারই নয়, পরিবারের সদস্যরাসহ তার এলাকার বাসিন্দারাও  খুবই খুশি এবং উচ্ছ্বসিতও।

তার পরিবারে অন্যরকম এক আনন্দের বন্যা বইছে। আগামী ১১ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে ‘আজীবন সম্মাননা’ গ্রহণের সময়কালে তার সাথে পরিবারের কে কে যাবেন তা নিয়েও চলছে এক বিশেষ প্রস্তুতি।

জীবনের সেরা এই মুহুর্তে পরিবারের সবাই কাছ থেকে সময়টি উপভোগ করতে চান। তার জীবনের সেরা এই প্রাপ্তি প্রসঙ্গে রানী সরকার প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন,‘‘ আমি অতি ক্ষুদ্র একজন মানুষ। আমার দেশের রানী,  আমার দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আমাকে যে উপহার দিতে যাচ্ছেন, আমাকে যে সম্মান জানাতে যাচ্ছেন, আমি মনে করি আমার জন্ম সার্থক , জীবন ধন্য হলো। আমার অতীত জীবনের সব দুঃখ-কষ্ট আর মনে নেই, সব মন থেকে মুছে গেলো  এই সম্মননা পেয়ে।

আমার প্রাণ-প্রিয় প্রধানমন্ত্রীর প্রতি আমার কৃতজ্ঞতা জানাবার ভাষা নেই। আমার এই সম্মাননা আজ আমাকে আবেগাপ্লুত করেছে,করেছে ভাষাহীন । যদি কখনো কোন অন্যায় করে থাকি, আপনি আমাকে ক্ষমা করবেন।’’ মাননীয় প্রধানমন্ত্রী দু’দফায় রানী সরকারকে বিশ লাখ টাকা দিয়ে সহায়তা করেছেন।

রানী সরকার বলেন,‘ দু’বার প্রধানমন্ত্রীর সাথে দেখা হয়েছে আমার। তিনি আমাকে তাঁর বুকে জড়িয়ে ধরে আদর করেছেন। এ কথা সত্যি যে প্রধানমন্ত্রী যদি আমাকে আর্থিক সহযোগিতা না করতেন তাহলে আমাকে পথে পথে ভিক্ষা করতে হতো।

প্রধানমন্ত্রী আমার শিল্পী জীবনের প্রতি শ্রদ্ধা জানিয়ে, আমার সম্মান বাঁচিয়েছেন। তার এই ঋণ কোনভাবেই শোধ হবার নয়। আল্লাহ সবসময়ই যেন তাঁকে যেন ভালো রাখেন, সুস্থ রাখেন এই দোয়া করি।”

রানী সরকারের জন্ম সাতক্ষীরার সোনাতলা গ্রামে। ১৯৫৮ সালে তিনি এ জে কারদারের নির্দেশনায় প্রথম চলচ্চিত্রে অভিনয় করেন।চলচ্চিত্রের নাম ছিল ‘দূর হ্যায় সুখ কা গাঁও’। এরপর রানী সরকার অভিনয় করেন এহতেশামের ‘চান্দা’ চলচ্চিত্রে। সে সময় ছবিতে তিনি চিত্রনায়িকা শবনমের মায়ের ভূমিকায় অভিনয় করেছিলেন।

রানী সরকার  ‘তালাশ’, ‘বন্ধন’, ‘সঙ্গম’, ‘ইস ধারতি পার’, ‘পেয়সে’, ‘কেয়সে কাহু’, ‘আযান’, ‘কাঁচের দেয়াল’, ‘কাঁচ কাঁটা হীরে,’ ‘বেহুলা’, ‘আনোয়ারা’, ‘ছদ্মবেশী’, ‘ভাওয়াল সন্ন্যাসী’, ‘তিতাস একটি নদীর নাম’, ‘চন্দ্রনাথ’, ‘শুভদা’, ‘দেবদাস’সহ প্রায় তিনশত চলচ্চিত্রে অভিনয় করেন।

প্রতিক্ষণ/এডি/এফএএইচ

========

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G