চুরির অপরাধে এ কেমন অমানবিক শাস্তি

প্রকাশঃ মে ৭, ২০১৬ সময়ঃ ৫:৪৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:৪৪ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

Chorir

সামান্য মোবাইল ফোন চুরির অপরাধে এক যুবককে ট্রাকের সামনে বেঁধে চালক দ্রুতগতিতে ট্রাক চালিয়ে যাচ্ছে।  গতকাল সকাল  সাড়ে ৮টায় বগুড়া-নাটোর মহাসড়কের সিংড়া উপজেলার শেরকোল এলাকায় এই ঘটনাটি  ঘটে। এদিকে এমন অমানবিক ঘটনার শিকারে উপায় না পেয়ে যুবকটি প্রাণপনে বাঁচার আকুতি জানিয়ে চিৎকার করলে বিষয়টি আশেপাশের মানুষের চোখে আসে। পরে স্থানীয়রা কৌশলে ট্রাক থামিয়ে যুবককে উদ্ধার করে চালক-হেলপারকে গণপিটুনি দেয়।

ঘটনার প্রত্যক্ষদর্শী বগুড়ার সংবাদকর্মী নাজমুল হুদা নাসিম বলেন, ‘আমরা একটি প্রাইভেটকারে রাজশাহী যাচ্ছিলাম। সঙ্গে দুজন পরীক্ষার্থী ছিল। হঠাৎ চোখে পড়ে দ্রুতগতির একটি ট্রাকের সামনে রশি দিয়ে বাঁধা এক যুবক ঝুঁলছে। যুবকটি প্রাণভয়ে চিৎকার করছে। ঘটনাটি খুবই অমানবিক মনে হয়েছে।’

আরেক প্রত্যক্ষদর্শী জানান, ট্রাকের সামনে ওই যুবককে রশিতে বেঁধে নিয়ে যাবার দৃশ্য দেখে সিংড়ার দশ মাইল ব্রিজের কাছে এক ট্রলিচালক কৌশলে রাস্তায় ব্যারিকেড দিয়ে ট্রাকটি থামান। এ সময় স্থানীয় জনতা ঘটনাস্থলে এসে চালক ও হেলপারকে আটক করেন।

চালক ও হেলপার জানায়, মোবাইল ফোন চুরির অপরাধে তারা ওই যুবককে ট্রাকের সামনে বেঁধে শাস্তি দিচ্ছেন। এ কথা শুনে স্থানীয়রা ট্রাকচালক ও হেলপারকে গণধোলাই দিয়ে ছেড়ে দেন। পরে তারা ট্রাকে বাঁধা ওই যুবককে মুক্ত করেন। তবে তাদের পরিচয় জানা যায়নি।

এমন অমানবিক এই ঘটনার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপলোড করা হলে নিন্দার ঝড় উঠে। পুলিশ ওই ট্রাকটির নম্বরের সূত্র ধরে এর মালিক ও চালকের সন্ধান করছে।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মণ্ডল জানান, ফেসবুক থেকে পাওয়া ছবিতে ট্রাক নম্বর (কুষ্টিয়া ট-১১-১৩০৭) পাওয়া গেছে। ওই নম্বরের সূত্র ধরে ট্রাক মালিক ও চালকের পরিচয় খুঁজতে অনুসন্ধান চালাচ্ছে পুলিশ। নাটোরে এই ট্রাকের সন্ধান পাওয়া যায়নি। পরিচয় পেলেই তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

প্রতিক্ষণ/এডি/আরএম

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
252627282930 
20G