দিতির পরিবারে তৃতীয় মৃত্যুশোক

প্রকাশঃ মে ৯, ২০১৬ সময়ঃ ১২:১০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:১৪ অপরাহ্ণ

বিনোদন প্রতিবেদক:

file (2)সদ্যপ্রয়াত নায়িকা দিতির মৃত্যুর কষ্ট পারিবারিকভাবে কেটে উঠার আগেই আরো দুটি মৃত্যুশোকের ঘটনা ঘটল তাদের পরিবারে। দিতির মৃত্যুর ঠিক এক মাসের দিন গত ২১ এপ্রিল মারা যান দিতির ভাই আলভি। আর আলভির মৃত্যুর ঠিক ১৬ দিনের মাথায় ৭মে শনিবার রাতে মাত্র ৪০ বছর বয়সে চলে গেলেন দিতির ছোটভাই টিপু সুলতান।

মস্তিষ্কে রক্ত ক্ষরণের কারণে টিপু সুলতান মারা গেছেন বলে ইউএনবির খবরে জানানো হয়েছে। টিপু সুলতান সাত ভাই-বোনের মধ্যে সবার ছোট ছিলেন। শনিবার রাতে ঢাকার সোহরাওয়ারর্দী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বার্তাসংস্থা ইউএনবির খবরে বলা হয়, দিতির মৃত্যুর পর দুটি মৃত্যুতে পরিবারে নেমে এসেছে চরম শোকের ছায়া।

এদিকে মামা টিপু সুলতানের মৃত্যুতে ফেসবুকে গভীর শোক প্রকাশ করে একটি পোস্ট দেন দিতির মেয়ে লামিয়া চৌধুরী। তিনি লেখেন, ‘আমার সবচাইতে ছোট মামা, টিপু মামা মারা গেছেন। তার বয়স হয়েছিল মাত্র ৪০ বছর। তিনি দুইটি সন্তান রেখে গেছেন, যাদের বয়স পাঁচ বছরের নিচে। পুরোপুরি সুস্থই ছিলেন টিপু মামা। কেউ ভাবতে পারেনি যে একরাতের মধ্যে এতকিছু হয়ে যাবে’।

=====

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G