তাজমহলে পোকা, হারাচ্ছে শুভ্রতা

প্রকাশঃ মে ১৮, ২০১৬ সময়ঃ ৩:২০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:২০ অপরাহ্ণ

Tajmoতাজমহলের গায়ে বাসা বেঁধেছে এক ধরনের পোকা। এতে শুভ্রতা হারিয়ে ক্রমশ কালো ছোপ ধরছে তাজমহলের গায়ে। মমতাজের সমাধি সৌধে হঠাৎ এই পোকার আক্রমণের কারণ হিসেবে রয়েছে, তাজমহলের গা ছুঁয়ে যাওয়া যমুনায় ক্রমাগত ময়লা-আবর্জনা জমা হওয়ার ফলে সৃষ্ট দূষণ।

এই বিষয়টি নিয়ে নজরে এসেছে জাতীয় গ্রিন ট্রাইব্যুনালের। এই বিষয়ে সরকারের কাছে রিপোর্ট তবল করেছেন তারা।

পাশাপাশি পরিবেশ ও বন মন্ত্রনালয়, উত্তর প্রদেশ সরকার, রাজ্য দূষণ নিয়ন্ত্রণ বোর্ড এবং পরিবেশ সংক্রান্ত বিভিন্ন সংস্থাকে নোটিশ দিয়েছেন গ্রিন ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি স্বতন্ত্র কুমার।

আগ্রার বাসিন্দা ও পরিবেশকর্মী ডিকে যোশীর আবেদনের ভিত্তিতে এদিন নোটিশ জারি করে গ্রিন ট্রাইব্যুনাল। যোশী জানান, যমুনার পানিতে আবর্জনা জমা করছে পৌরসভা। এর ফলে নদীর পানির গতি স্তব্ধ হয়ে গিয়েছে। পানির মান খারাপ এবং দূষণ থেকেই  জন্ম হচ্ছে এক বিশেষ প্রজাতির পোকা। যার আক্রমণে তাজমহলের দেওয়ালের ক্ষতি হচ্ছে, নষ্ট করছে তাজমহলের শুভ্রতা।

প্রতিক্ষণ/এডি/এস আর এস

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G