সিরিয়ায় আত্নঘাতি বোমা হামলায় নিহত শতাধিক

প্রকাশঃ মে ২৩, ২০১৬ সময়ঃ ৪:৪১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:৪১ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্কঃ

_88370644_88370643_103047_0
যুদ্ধ বিধ্বস্ত সিরিয়ার লাতাকিয়া প্রদেশের কয়েকটি স্থানে আত্মঘাতী ও কার বোমা হামলার ঘটনায় শতাধিক মানুষ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। আজ সোমবার দেশটির লাতাকিয়া প্রদেশের জাবেলা শহরের বাসস্ট্যান্ড ও হাসপাতালসহ আরও কয়েকটি স্থানে কার বোমা ও আত্মঘাতি বোমা হামলা চালানো হয়েছে বলে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়।

রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, জনসমাগমপূর্ণ বাস স্টেশন ও কয়েকটি হাসপাতাল ছিল লক্ষ্যবস্তুদের মধ্যে। আসাদ সরকারের পূর্ণ নিয়ন্ত্রণে থাকা এসব এলাকায় এত বড় ধরণের হামলা খুব বিরল। ইসলামিক স্টেট সংশ্লিষ্ট একটি বার্তা সংস্থা জানিয়েছে, এই হামলার পেছনে রয়েছে জঙ্গি সংগঠনটি।

রাষ্ট্রীয় মালিকানাধীন সিরিয়ান টিভি জানিয়েছে, একজন আত্মঘাতী পায়ে হেটে এবং আরেকজন গাড়িতে করে বাস স্টেশনে হামলা জানিয়েছে। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, জাবলেহ এর একটি বাস স্টেশনে রকেটে করে হামলা চালানো হয়। এদিকে সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন  বোমা হামলার কথা জানালেও নিহতের বিষয়ে কিছু বলেনি।

 

প্রতিক্ষণ/এডি/সাদিয়া

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G