চিত্রনায়িকা মাহির গায়েহলুদ

প্রকাশঃ মে ২৫, ২০১৬ সময়ঃ ৬:৫১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:৫১ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

972944f8e9f86181076ccd7419bcb38f-574561efc0d70
পরিবারের সদস্যদের নিয়ে ঘরোয়াভাবে হয়ে অনুষ্ঠিত হল চিত্রনায়িকা মাহিয়া মাহির গায়েহলুদ । মঙ্গলবার রাতে উত্তরায় মাহির বাসায় এ আয়োজন করা হয়েছিল। এতে উপস্থিত ছিলেন মাহির পরিবার ও বর পারভেজ মাহমুদ অপুর পরিবারের সদস্যরা।

b3227075dadde345fd3a9ff32f1be880-574561f0d093e

এদিকে জানা গেছে, একইদিন মাহি ও অপুর আকদ সম্পন্ন হয়েছে। এর আগে ১২ মে একই বাসায় তাদের আংটিবদল হয় পারিবারিকভাবে।

fd17b8922d1020f444d77af6d110ec0c-574561f2e7d9b

মাহির বরের নাম পারভেজ মাহমুদ। সিলেট শহরে নিজেদের পারিবারিক ব্যবসার সঙ্গে যুক্ত আছেন তিনি। বুধবার সন্ধ্যায় উত্তরায় একটি অভিজাত রেস্তোরাঁয় বরকে সাংবাদিকদের সামনে পরিচয় করিয়ে দেবেন মাহি। এজন্য ছোট পরিসরে আয়োজনও করা হয়েছে। আগামী ২৪ জুলাই বৌভাত অনুষ্ঠান হবে সিলেটে। শুধু তাই নয়, সংসার জীবন গোছাবেন সেখানেই। আর এখন থেকে বছরে সর্বোচ্চ দু’টি ছবিতে কাজ করবেন তিনি।

155bc8ccb64dbb0c6892a3caa1ac3f6c-574561f22e3cc

হঠাৎ বিয়ের সিদ্ধান্ত নেয়া প্রসঙ্গে মাহি বলেন, “পরিবারের পছন্দে আমি বিয়ে করছি। আমার বরকে তারাই পছন্দ করেছেন। আমিও তাদের পছন্দকে সম্মান জানিয়েছি। জীবনের খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়ে প্রবেশ করতে যাচ্ছি। আমি চাই, সবাই আমার বিয়েতে কষ্ট না পেয়ে যেন খুশি হন। সবাই আমার জন্য দোয়া করবেন। নতুন জীবনের শুরুতে সবার কাছে এটাই কামনা করছি।”

 

প্রতিক্ষণ/এডি/আরএম

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G