আজ ঢাকায় আসছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী আতিফ আসলাম

প্রকাশঃ মে ২৮, ২০১৬ সময়ঃ ৬:৪০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:৪৭ অপরাহ্ণ

বিনোদন ডেস্ক

EV983779_20150715183459

বলিউড জগতের অন্যতম জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম আজ  শনিবার ঢাকায় আসছেন। রিদম ফর অল উইথ আতিফ আসলাম নাইট লাইভ ইন ঢাকাশিরোনামের কনসার্টে সংগীত পরিবেশন করবেন আতিফ

অনুষ্ঠানে আতিফ আসলাম ছাড়াও আরো গাইবেন ভারতের সংগীতশিল্পী মমতা শর্মা আকৃতি  কাক্কর। কনসার্টটি আগামীকাল রোববার সন্ধ্যা ৭টায় রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার নবরাত্রি হলে অনুষ্ঠিত হবে

এই অনুষ্ঠানটির উপস্থাপনা করবেন দেশের জনপ্রিয় দুই উপস্থাপক দেবাশীষ বিশ্বাস আমব্রিন। এর আয়োজনে রয়েছে এটিএন এন্টারটেইনমেন্ট লিমিটেড

এটিএন এন্টারটেইনমেন্ট লিমিটেডের পরিচালক অনন্যা রুমা  বলেন, ‘আতিফ আসলাম আজ ঢাকায় আসবেন। এরই মধ্যে মমতা শর্মা আকৃতি কাক্কর ঢাকায় এসেছেন। তাঁরা কনসার্টের জন্য প্রস্তুতি নিচ্ছেন। আশা করছি, কনসার্টটি সবার ভালো লাগবে।

অনুষ্ঠানটির উপস্থাপক দেবাশীষ বিশ্বাস বলেন, ‘টিভি অনুষ্ঠানের পাশাপাশি এখন ইভেন্টের আয়োজনের অনুষ্ঠানও নিয়মিত উপস্থাপনা করছি। এখন আতিফ আসলামের কনসার্টটি উপস্থাপনা করার প্রস্তুতি নিচ্ছি। আগামী মাসের শুরুতে নতুন চলচ্চিত্রের শুটিং শুরু করব।

প্রতিক্ষণ/এডি/আরএম

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G