ঝিনাইদহে পুরোহিতকে গলা কেটে হত্যা

প্রকাশঃ জুন ৭, ২০১৬ সময়ঃ ১১:১৩ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:৪১ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্কঃ

jhinidah-map2

রক্তের স্রোত থামছেই না বাংলাদেশে। সাম্প্রতিক সময়ে অনেকগুলো হত্যাকাণ্ডের তালিকায় এবার যোগ হলো আরেকটি হত্যার ঘটনা। এবার খুলনা বিভাগের ঝিনাইদহ সদর উপজেলার এক মন্দিরের পুরোহিতকে গলা কেটে হত্যা করেছে মোটরসাইকেল আরোহী ৩ যুবক।

নিহত অনন্ত গোপাল গাঙ্গুলি নলডাঙ্গা মন্দিরের পুরোহিত ছিলেন। আজ সকাল ৯টার পর করাতিপাড়ার বাড়ি থেকে সাইকেলে করে মন্দিরে যাওয়ার সময় মহিষাডাঙ্গা গ্রামে মাঠের ভেতরে আক্রমন করা হয় তাকে।

সাম্প্রতিক সময়ের বিভিন্ন হত্যাকাণ্ডের ধরনের সঙ্গে মিল থাকায় এ ঘটনার পেছনেও জঙ্গিদের হাত থাকতে পারে বলে সন্দেহ করছেন সহকারী পুলিশ সুপার গোপীনাথ কানজিলাল।
প্রতিক্ষণ/এডি/সাদিয়া

আরো সংবাদঃ

[fbcomments]

আর্কাইভ

July 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G