বরিশালে পুলিশকে কুপিয়ে জখম

প্রকাশঃ জুন ১৪, ২০১৬ সময়ঃ ১২:১৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:৪৮ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্কঃ

বরিশালে-পুলিশ-কর্মকর্তাকে-কুপিয়ে-জখম

বরিশালের মুলাদী উপজেলায় পুলিশের এক এএসআইকে বটি দিয়ে কুপিয়ে জখম করার অভিযোগ এসেছে। আহত হওয়ার পরপরই এএসআই শহিদুল ইসলামকে সোমবার রাতেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় হামলাকারী বড়লক্ষ্মীপুর গ্রামের মিরাজুল ইসলামকে (২৬) আটক করা হয়েছে।

মুলাদী থানার ওসি মতিউর রহমান বলেন, ‘মাদকাসক্ত’ মিরাজুল ‘টাকার জন্য তার মাকে কুপিয়ে হত্যার চেষ্টা’ করছে এমন খবর পেয়ে সফিপুর অস্থায়ী পুলিশ ক্যাম্পের এএসআই শহিদুল বড়লক্ষ্মীপুর গ্রামে যান। তিনি বলেন, “ঠেকানোর চেষ্টা করলে পুলিশের উপর ক্ষিপ্ত হয় মিরাজুল। বঁটি দিয়ে কুপিয়ে শহিদুলের দুই হাত জখম করে সে।”

এ ঘটনায় থানায় একটি মামলা করা হবে বলে জানান ওসি।

 

প্রতিক্ষণ/এডি/সাদিয়া

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G