রামকৃষ্ণ মিশনের ধর্মগুরুকে হত্যার হুমকি

প্রকাশঃ জুন ১৬, ২০১৬ সময়ঃ ১:১৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:১৭ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্কঃ

1466056441

আইএসের নামে চিঠি পাঠিয়ে ঢাকার রামকৃষ্ণ মিশনের এক ধর্মগুরুকে ধর্মপ্রচারে নিষেধ করে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যার হুমকি দেওয়া হয়েছে। বুধবার সন্ধ্যায় কম্পিউটার টাইপ ও হাতের লেখায় হুমকি সম্বলিত চিঠিটি মিশনে আসে বলে ওয়ারি থানায় করা এক সাধারণ ডায়েরিতে (জিডি) অভিযোগ করেছেন ওই ধর্মগুরু। সারা দেশে জঙ্গি পদ্ধতিতে চলমান হত্যার মিছিল ও তা দমনে পুলিশের সাঁড়াশি অভিযানের মধ্যেই এ চিঠি পাঠানো হলো।

ওয়ারি থানার এসআই মনির আহমেদ বলেন, রাত ৯টার দিকে মিশনের ওই ধর্মগুরু হত্যার হুমকি পাওয়ার কথা জানিয়ে থানায় জিডিটি করেছেন। “চিঠির উপরের অংশে কম্পিউটার টাইপের মাধ্যমে ‌‘ইসলামিক স্টেট অব বাংলাদেশ, চান্দনা চৌরাস্তা ঈদগাঁও মার্কেট, গাজীপুর মহানগর’ লেখা রয়েছে।” জানান তিনি।

এসআই মনির আরও জানান, “চিঠিতে ওই ধর্মগুরুর উদ্দেশে বলা হয়, ‘বাংলাদেশ একটি ইসলামী রাষ্ট্র, এখানে ধর্মপ্রচার করতে পারবি না। ধর্মপ্রচার করা হলে ২০ থেকে ৩০ তারিখের মধ্যে তোকে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করা হবে’।” কোন মাসের ২০ থেকে ৩০ তারিখ সে বিষয়ে অবসহ্য চিঠিতে কিছু উল্লেখ নেই।

রামকৃষ্ণ মিশনের ওই ধর্মগুরুর নামে আসা চিঠিটির খামের ওপরে প্রেরকের ঠিকানায় ‘এ বি সিদ্দিক, গাজীপুর, কিশোরগঞ্জ, ধানমন্ডি, ঢাকা’ রয়েছে।

পুলিশ সদস্য মনির বলেন, থানায় জিডির পর রামকৃষ্ণ মিশনে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা মিশন পরিদর্শন করেছেন।

সম্প্রতি কয়েকটি স্থানে হিন্দু পুরোহিত হত্যাকাণ্ডের পর আইএস কিংবা আল কায়দার নামে বিবৃতি এলেও আন্তর্জাতিক এই জঙ্গি দল দুটির সংগঠিত তৎপরতা বাংলাদেশে নেই বলে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে।

 

 

প্রতিক্ষণ/এডি/সাদিয়া

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G