এপার বাংলায় ইন্দ্রাণী হালদার

প্রকাশঃ জুন ১৮, ২০১৬ সময়ঃ ৯:৪০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:৪০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

indrani 02ইন্দ্রাণী হালদার। কলকাতার জনপ্রিয় এই অভিনেত্রীর রয়েছে প্রায় তিন দশকের অভিনয় ক্যারিয়ার। তার সমসাময়িক অনেক অভিনেতা-অভিনেত্রী ঢাকার নাটক, চলচ্চিত্র কিংবা বিজ্ঞাপনে নিয়মিত থাকলেও এপার বাংলায় অনিয়মিতই থেকে গেছেন ইন্দ্রাণী।

জানা যায়, প্রায় ১৯ বছর আগে অভিনেতা আহমেদ শরীফের টেলিছবি ‘ক্ষণিক বসন্ত’তে অভিনয় করেছিলেন ইন্দ্রাণী। এরপর এপার বাংলার কোন মাধ্যমেই আর দেখা যায়নি এই অভিনেত্রীকে।

তবে দীর্ঘ বিরতি পর, বাংলাদেশের একটি পণ্যের বিজ্ঞাপনচিত্রে মডেল হয়েছেন ইন্দ্রাণী। এটি নির্মাণ করছেন বাপী সাহা। তিনি জানান,

সরিষার তেলের এই বিজ্ঞাপনচিত্রটি ঈদ উপলক্ষে বানানো হচ্ছে। ১৫ জুন কলকাতার নতুন আলীপুরে বিজ্ঞাপনচিত্রটির দৃশ্যায়ন হয়। শুটিং শেষে চলছে সম্পাদনার কাজ। যা শিগগিরই দেশের প্রায় সবগুলো টিভি চ্যানেলে সম্প্রচার শুরু হবে।

নির্মাতা বাপী সাহা আরও বলেন, ‘দিদিকে প্রস্তাব দিতেই সানন্দে রাজি হয়েছেন। শুটিংয়ের সময় তিনি আমার সঙ্গে বাংলাদেশের নানা অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন। বাংলাদেশের নাটক-সিনেমায়ও অভিনয় করতে চান। চেষ্টা করব দিদিকে নিয়ে নিয়মিত কাজ করতে।’

প্রতিক্ষণ/এডি/এস আর এস

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G